ঢাকাTuesday , 27 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বেড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
August 27, 2024 2:42 pm
Link Copied!

 আবুজর গিফারী, বেড়া পাবনা প্রতিনিধি

অদ্য (২৭-০৮-২৪) দুপুর ১২ ঘটিকার সময় বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোঃ মোরশেদুল ইসলাম এর সভাপতিত্বে বেড়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

উল্লিখিত সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, উপজেলা মৎস্য কর্মকর, বেড়া ফায়ার সার্ভিস স্টেশন এর কর্মকর্তা এবং বেড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল হান্নান।

দেশে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বেড়া পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা তার বক্তব্য জানান যে, বর্তমানে নগরবাড়ি ঘাটে পানির উচ্চতা ৭.৭১ মিটার, সেখানে ডেঞ্জার লেভেল ৯.৬০, হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় পানির উচ্চতা ৮.৮৪ মিটার, সেখানে ডেঞ্জার লেভেল ৯.৯৫ মিটার এবং ফরাক্কা এলাকা বাংলাদেশ সীমানার মধ্যে পানির উচ্চতা ২০.৫৫ মিটার এবং সেখানে ডেঞ্জার লেভেল ২২.০৫ মিটার।

পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে জানানো হয় যে, তাদের কাছে দেড় লক্ষ পানি বিশুদ্ধকরণ বড়ি, হাইজিন কিট ৩০০ প্যাকেট মজুদ আছে।

প্রস্তুতি মূলক সভায় বেড়া ফায়ার স্টেশনের পক্ষ থেকে জানানো হয় যে, তাদের কাছে তিনটি লাইভ জ্যাকেট আছে এবং আরো পর্যাপ্ত লাইভ জ্যাকেট এর জন্য চাহিদা পত্র উপরে পাঠানো হয়েছে।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান যে, তিনটি দোতালা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় নেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা জানান যে, বর্ষায় গো-খাদ্যের ব্যাপক ঘাঁটি দেখা যায়। তাই বিষয়টির দিকে সুনজর দেওয়ার জন্য সভাপতি মহোদয় কে অনুরোধ করেন।

সভায় সমাপনী বক্তব্যে জনাব মোঃ মোরশেদুল ইসলাম, বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান যে, ইতিমধ্যেই, স্পিডবোটে, নৌকা, মাইক, শুকনা খাবারএবং মেডিকেল টিম প্রস্তুত রাখার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST