ঢাকাFriday , 20 February 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বেড়ায় পেঁয়াজ উৎপাদন বৃদ্ধিতে বীজ ও সার বিতরণ।

দেশ চ্যানেল
February 20, 2026 3:16 am
Link Copied!

আবুজর গিফারী, পাবনা প্রতিনিধিঃ

পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বেড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে (গ্রীষ্মকালীন) ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে কৃষি উপকরণ তুলে দেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনাল্ট চাকমা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত কবীর।

বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা বলেন, “সরকার কৃষকদের দোরগোড়ায় আধুনিক কৃষি প্রযুক্তি ও উপকরণ পৌঁছে দিচ্ছে। গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের মাধ্যমে দেশের পেঁয়াজের ঘাটতি পূরণ করা সম্ভব। কৃষকরা যেন সঠিক পদ্ধতিতে এই বীজ বপন করে লাভবান হতে পারেন, সেজন্য মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের পরামর্শ নেওয়ার আহ্বান জানাই।”

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত কবীর জানান, প্রণোদনা কর্মসূচির আওতায় তালিকাভুক্ত কৃষকদের প্রত্যেককে নির্দিষ্ট পরিমাণ উন্নত জাতের পেঁয়াজ বীজ, ডিএপি সার, এমওপি সার এবং বালাইনাশকসহ আনুষঙ্গিক উপকরণ প্রদান করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে এই মৌসুমে পেঁয়াজের বাম্পার ফলন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST