ঢাকাThursday , 18 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বেড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী -২০২৪ অনুষ্ঠিত

দেশ চ্যানেল
April 18, 2024 11:27 am
Link Copied!

আবুজর গিফারী, বেড়া উপজেলা প্রতিনিধি।

অদ্য ১৮-০৪-২৪, রোজ বৃহস্পতিবার, বেড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী -২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মোরশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয় । অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু, মাননীয় ডেপুটি স্পিকার, মহান জাতীয় সংসদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার গৌরাঙ্গ কুমার তালুকদার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডাক্তার মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, বেড়া। অনুষ্ঠানের শুরুতেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে যোগদান করেন। মাননীয় প্রধানমন্ত্রী অতীতের সকল সরকারের সময়ে প্রাণী সম্পদের সাথে বর্তমান সময়ের প্রাণিসম্পদের উন্নতির তুলনামূলক আলোচনা করেন।

পাবনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তার স্বাগত বক্তব্যে বলেন যে, বর্তমানে ডিম-মাংস -দুধে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছি। তিনি আরো বলেন যে, বঙ্গবন্ধুই এই প্রাণিসম্পদ সেক্টরের উন্নতির কথা প্রথম চিন্তা করেন এবং সেইভাবে বাস্তবিক পদক্ষেপ গ্রহণ করেন, যার সুফল এখন আমরা ভোগ করছি।

 

প্রধান অতিথি মাননীয় ডেপুটি স্পিকার তার বক্তব্যে বলেন যে, বাংলাদেশে ৩০০ টি প্রাইমারি স্কুলে প্রতিদিন দুইশত এম এল করে দুধ সরবরাহ করা হচ্ছে। ছাত্র-ছাত্রীদের পুষ্টি চাহিদা মেটানোর জন্য তার প্রস্তাবে বাংলাদেশ সরকার এই ব্যবস্থা গ্রহণ করেছেনI মাননীয় ডেপুটি স্পিকার আরো বলেন যে, ২০৩০ সালের মধ্যে পুষ্টি নিরাপত্তা টার্গেট সম্পন্ন করা হবে ইনশাআল্লাহ। সকলের পুষ্টি নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য।

বিশেষ অতিথি তার বক্তব্যে আরও বলেন যে, প্রতিটি অর্থাৎ ৩৬০ টি উপজেলায় মোবাইল ভেটেনারি ক্লিনিক ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছে ।

আলোচনা সভা শেষে মাননীয় ডেপুটি স্পিকার ও আগত অন্যান্য অতিথিবৃন্দ একসাথে প্রাণী সম্পদ অর্থাৎ গরু ,ছাগল, মহিষ, পাখি ইত্যাদি স্টল ঘুরে ঘুরে দেখেন।

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, প্রচন্ড খরতাপ এর ভিতরেও দর্শনার্থীরা তাদের সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST