ঢাকাWednesday , 12 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বেড়ায় ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
June 12, 2024 6:01 pm
Link Copied!

আবুজর গিফারী, বেড়া উপজেলা প্রতিনিধি।

পাবনার বেড়া উপজেলায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আজ ১২/০৬/২০২৪, বুধবার, সকাল ১১ ঘটিকায় জনসচেতনামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনাব মোঃ মোরশেদুল ইসলাম, বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রেজাউল হক বাবু, বেড়া উপজেলা চেয়ারম্যান। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জনাবা রিজু তামান্না, এসিল্যান্ড, বেড়া। সভায় লিখিত বক্তব্য পাঠ করেন জনাব ডাক্তার মোঃ আব্দুল হান্নান, সভাপতি, বেড়া প্রেসক্লাব।দীর্ঘ আলোচনায় তিনি বলেন যে, শত বছরের সমস্যায় জর্জরিত ভূমি সেবা বর্তমান সরকারের আমলে ডিজিটালাইজেশনের ফলে আলোর মুখ দেখতে শুরু করেছে। যেমন, ফোনে ভূমি উন্নয়ন কর, ভূমি বিষয়ক পরামর্শ পেতে, ই -নাম জারি, জমির ম্যাপ এবং ভূমি সংক্রান্ত অভিযোগ দেওয়া যায়।

ভূমি মন্ত্রণালয়ের লক্ষ্য, ২০৪১সালের মধ্যে স্মার্ট ভূমি সেবা প্রতিষ্ঠার লক্ষ্যে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এটা বাস্তবায়ন হলে, কোন খতিয়ানের দাগ শেয়ার হবে না, ভূমি নিয়ে কোন মামলা-মোকদ্দমা থাকবেনা, সীমানা বিরোধ হবে প্রায় শূন্য, খুব প্রয়োজন ছাড়া নাগরিকের ভূমি অফিসে যাওয়ার প্রয়োজন হবে না, NID দিয়েই পাওয়া যাবে নাগরিকের জমির সকল তথ্য, জমি ক্রয়ের সাথে সাথেই পাওয়া যাবে সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ এবং ডিজিটাল জরিপ হওয়ার পর আর কোন জরিপ হবে না ।

এছাড়াও ভ্রাম্যমান ভূমি সেবা সুবিধা থাকবে, প্রতিটি এলাকায় থাকবে একজন করে ভূমি এম্বাসেডর, বছরব্যাপী থাকবে ভুমি বৈঠকের আয়োজন, প্রকাশ করা হবে ভূমি বার্তা নামক পুস্তিকা এবং বিদেশ থেকেও ভূমি সেবা নেয়া যাবে টেলিফোন নাম্বার (+৮৮০৯৬১২৩১৬১২২)।

ইতিমধ্যেই কাঙ্খিত ফলাফল অর্জনের কারণে ভূমি মন্ত্রণালয় জাতীয় এবং আন্তর্জাতিক একাধিক পুরস্কার পেয়েছে।

ভূমি সেবা ত্বরান্বিত করবার লক্ষ্যে ইতিমধ্যে বেশ কিছু আইন প্রণয়ন করা হয়েছে, যেমন, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন -২০২৩, ভূমি সংস্কার আইন ২০২৩, হাট ও বাজার (স্থাপনা ও ব্যবস্থাপনা আইন) ২০২৩, বালুমহল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধনী) আইন ২০২৩, ও ভূমি উন্নয়ন কর আইন ২০২৩ I প্রসঙ্গত উল্লেখ্য যে, ডিজিটালাইজেশনের ফলে প্রতিদিন সরকারি কোষাগারে পাঁচ কোটিরও বেশি টাকা জমা হচ্ছে, খতিয়ান প্রেরিত হচ্ছে ১৯২ টি দেশে, ডাকযোগে নাগরিকের ঠিকানায় পাঁচ লক্ষ খতিয়ান পৌঁছানো হয়েছে।

গড়ে অনলাইনে নাম জারি মামলা নিষ্পত্তি হচ্ছে গড়ে ৪ লক্ষ প্রতিমাসে, হোল্ডিং ডাটা ম্যানুয়াল থেকে ডিজিটাল এ রূপান্তরের হয়েছে প্রায় সাড়ে চার কোটি, জমির মালিকানার তথ্য অনলাইনে ৬.৫ কোটি, এছাড়াও চাহিদা মাফিক জনগণ বিভিন্ন সেবা অনলাইনে পাচ্ছে।

এর আগে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে ভূমি সংক্রান্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবং তিনজনকে পুরস্কৃত করা হয়। ভূমি ব্যবস্থাপনায় অবদান রাখার কারণে বেড়া উপজেলা ভূমি অফিসের তিনজনকে ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন, জনাব আসাদুজ্জামান, সার্ভেয়ার, জনাব আনিসুর রহমান, নাজির কাম ক্যাশিয়ার এবং জনাব মোঃ সাইদুর রহমান, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন।

প্রধান অতিথির বক্তব্যে জনাব রেজাউল করিম, বেড়া উপজেলা চেয়ারম্যান বলেন যে, বর্তমান সরকারের উদ্দেশ্যই জনগণের সেবা করা এবং এই সেবা ডিজিটালাইজেশন এর মাধ্যমে প্রত্যেকটি মানুষের ঘরে পৌঁছে দেওয়াI

জনাব মোঃ মোরশেদুল ইসলাম, বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি তার সমাপনী বক্তব্যে বলেন যে, সরকারের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী উপজেলা পর্যায়ে ভূমি অফিসের মাধ্যমে শতভাগ নিশ্চিত করা হবে । তিনি বেড়া প্রেসক্লাবের সভাপতির বক্তব্যের রেশ ধরে বলেন যে, অচিরেই ভূমি অফিস সহ প্রত্যেকটি অফিসে হেল্প ডেক্স ও অভিযোগ বাক্স স্থাপন করা হবে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST