বেড়ায় সরকারি বরাদ্দকৃত খেজুর এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ; ব্যতিক্রমী উদ্যোগের জন্য ইউএনও প্রশংসিত।
আবুজর গিফারী, পাবনা প্রতিনিধিঃ পবিত্র রমজান উপলক্ষে দুস্থ ও সুবিধাবঞ্চিতদের জন্য সরকারি বরাদ্দকৃত খেজুরের যথাযথ বিতরণের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে পাবনার বেড়া উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১২ মার্চ) বেড়া উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাল্ট চাকমা নিজে উপস্থিত থেকে সরাসরি তত্ত্বাবধানের মাধ্যমে উপজেলার উল্লেখযোগ্য বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় এই খেজুর বিতরণ নিশ্চিত করেন। উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মাইশা খান। এ সময় উপজেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থেকে কার্যক্রমটি পর্যবেক্ষণ করেন। সরকারি সম্পদের সঠিক বণ্টন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সরাসরি বিতরণের এই সিদ্ধান্ত নেওয়া...
আবুজর গিফারী, পাবনা প্রতিনিধিঃ
পবিত্র রমজান উপলক্ষে দুস্থ ও সুবিধাবঞ্চিতদের জন্য সরকারি বরাদ্দকৃত খেজুরের যথাযথ বিতরণের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে পাবনার বেড়া উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেড়া উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাল্ট চাকমা নিজে উপস্থিত থেকে সরাসরি তত্ত্বাবধানের মাধ্যমে উপজেলার উল্লেখযোগ্য বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় এই খেজুর বিতরণ নিশ্চিত করেন।
উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মাইশা খান। এ সময় উপজেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থেকে কার্যক্রমটি পর্যবেক্ষণ করেন।
সরকারি সম্পদের সঠিক বণ্টন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সরাসরি বিতরণের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়।
খেজুর বিতরণ অনুষ্ঠানে উপস্থিত মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিরা বেড়া উপজেলা প্রশাসন (ইউএনও) এর স্বচ্ছতা ও জবাবদিহিতা মুলক ব্যতিক্রমী এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।