ঢাকাTuesday , 28 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বেড়া ডায়াবেটিক হাসপাতালের বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন।

দেশ চ্যানেল
November 28, 2023 10:10 am
Link Copied!

– আবুজর গিফারী

হাঁটি হাঁটি পা পা করে বেড়া ডায়বেটিক হাসপাতালের বহুতল ভবন এখন দৃশ্যমান৷ গত ১৯শে সেপ্টেম্বর ২০১৯ তারিখে বেড়া ডায়াবেটিক হাসপাতাল এর উদ্বোধন করা হয়৷
নিজস্ব ভবন না থাকায় বেড়া টাউন ক্লাবে কার্যক্রম শুরু করা হয়৷ পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আলতাফ হোসেন সরকার, বেড়া ডাকবাংলো সংলগ্ন নিজের জায়গা বেড়া ডায়াবেটিক হাসপাতালের নামে লিখে দেন, যা বাংলাদেশ ডায়বেটিস সমিতি কর্তৃক নিয়ন্ত্রিত ৷
গত ১২-০৭-২০২২ তারিখে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা জনাব এডভোকেট শামসুল হক টুকু, এমপি, মাননীয় ডেপুটি স্পিকার, বাংলাদেশ জাতীয় সংসদ৷
মূলত সরকারি অর্থায়ানে ভবনটির নির্মাণ কাজ শুরু হয়৷ ভবনটির শুরুর আগে এবং পরে জনাব আব্দুর রউফ তালুকদার, সাবেক অর্থ সচিব ও গভর্নর, বাংলাদেশ ব্যাংক, জনাব সেলিম রেজা, জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য ও সাবেক রেল সচিব হাসপাতালের জায়গা পরিদর্শন করেন৷ এছাড়াও মোহাম্মদ সালাউদ্দিন, সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, বেড়া ডায়াবেটিস হাসপাতাল নির্মাণে সার্বিক সহযোগিতা প্রদান করেন ৷ বেড়া ডায়াবেটিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সাইফুল ইসলাম ইলিয়াস ও মোঃ মোজাম্মেল হক জানান যে, আগামী বছরের প্রথম দিকেই হাসপাতালের কার্যক্রম নতুন ভবনে শুরু করা হবে৷

আজ মঙ্গলবার, ২৮-১১-২০২৩, দুপুর ১২:৩০ টায় বেড়া ডায়াবেটিক হাসপাতালের বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করতে সেখানে গমন করেন, জনাব সাইফুল ইসলাম ইলিয়াস, সভাপতি, ডায়াবেটিক সমিতি, বেড়া, মোঃ মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক, ডায়াবেটিক সমিতি, বেড়া, জনাব মোঃ জাফরউল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক, ডায়াবেটিক সমিতি, বেড়া, জনাব আল মাহমুদ সরকার, সভাপতি, নাগরিক কমিটি, বেড়া ও আজীবন সদস্য, ডায়াবেটিক সমিতি, বেড়া, ডাক্তার আব্দুল্লাহ হিল বাকী, সদস্য, বেড়া ডায়াবেটিক সমিতি, মোহাম্মদ আব্দুস সালাম খান, আজীবন সদস্য, বেড়া ডায়াবেটিক সমিতি, ডাঃ মোঃ আব্দুল হান্নান, সভাপতি, বেড়া প্রেসক্লাব ও আজীবন সদস্য, বেড়া ডায়াবেটিক সমিতি, এবং জনাব মাহমুদ চৌধুরী, আজীবন সদস্য, বেড়া ডায়াবেটিক সমিতি।

এখানে উল্লেখ্য যে,পূর্ণাঙ্গ রূপে বেড়া ডায়াবেটিক হাসপাতালের কার্যক্রম শুরু হলে পাবনা এবং সিরাজগঞ্জ জেলার কমপক্ষে ছয়টি উপজেলার জনগণ অতি সহজে সেবা নিতে পারবে। ইতিমধ্যেই হাসপাতালের শেষ পর্যায়ের কাজটি জনগণের মাঝে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও সাড়া ফেলেছে৷

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST