ঢাকাTuesday , 17 February 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বৈদ্যের বাজারে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের অভিযোগ, তদন্তের দাবি।

দেশ চ্যানেল
February 17, 2026 2:05 pm
Link Copied!

মোঃ রিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার এলাকায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি,প্রভাবশালী একটি চক্র কয়েকদিন ধরে নদী থেকে বালু উত্তোলন করে আসছে,যা নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।অভিযোগ রয়েছে,একটি শিল্পপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত আমান গ্রুপ-এর নাম এ ঘটনায় জড়িত বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।একই সঙ্গে একটি রাজনৈতিক সংগঠনের নেতার সম্পৃক্ততার কথাও বিভিন্ন মহলে বলা হচ্ছে,যিনি যুবদল-এর সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে।তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান,গভীর রাত ও ভোরের দিকে ড্রেজার মেশিন ব্যবহার করে নদী থেকে বালু তোলা হচ্ছে।এতে নদীর তীর ভাঙনের ঝুঁকি বাড়ছে এবং আশপাশের কৃষিজমি ও বসবাসের জায়গা হুমকির মুখে পড়ছে বলে তাদের আশঙ্কা।এ বিষয়ে উপজেলা প্রশাসন কর্মকর্তা আসিফ আল জিনাত( ইউএনও)জানান,এলাকাবাসী মৌখিক অভিযোগের ভিত্তিতে ভূমি কর্মকর্তাকে তাৎক্ষণিক নির্দেশ দেওয়া হয়েছে বালুকাটা বন্ধ করে প্রমাণ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্যে।তিনি আরও বলেন, নদী থেকে বালু উত্তোলনের ক্ষেত্রে সরকারি অনুমতি ও পরিবেশগত ছাড়পত্র বাধ্যতামূলক।পরিবেশবাদীরা বলছেন,অবৈধ বালু উত্তোলন অব্যাহত থাকলে নদীর নাব্যতা, জীববৈচিত্র্য এবং স্থানীয় জনজীবনের উপর দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে। তারা দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।উল্লেখ্য,অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযোজন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST