ঢাকাFriday , 9 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজশাহী কলেজ শিক্ষার্থীর আত্মোত্যাগ জানাযায় জনসমুদ্র।

দেশ চ্যানেল
August 9, 2024 1:44 pm
Link Copied!

মোঃ সিহাবুল আলম সম্রাট বিভাগীয় ব্যুরোচিফ রাজশাহী

রাজশাহীতে শহীদ হলেন ছাত্র শিবির আলী রায়হান

মুক্তিযুদ্ধের পর ২০২৪ইং সালের বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে রাজশাহী কলেজ শিক্ষার্থীর আত্মোত্যাগ।তিনি রাজশাহী কলেজ শিবিরের সাবেক সভাপতি ও মহানগর শিবিরের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি রাজশাহী কলেজের একাউন্টিং বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স পাশ করেছেন। গত ০৫ আগষ্ট মাথায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার ০৮ আগষ্ট মৃত্যুবরণ করেন।(ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন) বৈষম্যবিরোধী আন্দোলনে রাজশাহী কলেজের একমাত্র শহীদ আলী রায়হান।

 

বৈষম্যবিরোধী কোটা আন্দোলন লং-মার্চ ডাক দেন কেন্দ্রের ছাত্ররা। চলো চলো ঢাকা চলো। সেই লং-মার্চ আন্দোলনকে সফল করতে রাস্তায় নামে রাজশাহীর ছাত্র শিবির, ছাত্রদল, এবং সাধারণ ছাত্ররা। রাজশাহী তালাইমারি থেকে বড় শক্তিশালি মিছিল নিয়ে রওনা হয় সাহেব বাজারের দিকে। সেই মিছিলটা ঠিক আলুপট্রির আগে এসে পৌছলে শুরু হয় এলোপাতাড়ি পুলিশ এবং ছাত্রলীগের গুলি। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া সেখানেই গুলিতে মারা যায় বেশ কয়েকজন ছাত্র এর মধ্যে মাথায় গুলি লাগে ছাত্র শিবির সাংগঠনিক সম্পাদক আলী রায়হানের। পরে ছাত্ররা রাজপথে থেকে পিছু নিয়ে আবারও অবস্থান করে তালাইমারি মোড়ে। আজ শুত্রুবার ০৯আগষ্ট রাজশাহী কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। উক্ত জানাযায় । বৃষ্টির মধ্যেও শহীদ আলী রায়হান এর জানাযায় জনসমুদ্র রাজশাহী কলেজ মাঠে। রাজশাহী কলেজ মাঠে জানাজা শেষ করে তাঁর গ্রামের বাড়ি দুর্গাপুরে দাফন কাজ সম্পন্ন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST