ঢাকাSaturday , 17 August 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৬৫০ জন: জাতিসংঘ!

দেশ চ্যানেল
August 17, 2024 10:40 am
Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম,স্টাফ রিপোর্টার.

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৩২ শিশুসহ ৬৫০ জন নিহত হয়েছেন বলে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে। সূত্র: দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের।

শুক্রবার (১৬ই আগস্ট) জেনেভা থেকে প্রকাশিত ১০ পাতার প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ৪০০ জন এবং ৫ থেকে ৬ আগস্টের মধ্যে আরও ২৫০ জন নিহত হয়েছেন। এই তথ্য সংগ্রহে বাংলাদেশের গণমাধ্যম এবং আন্দোলনকারীদের মুভমেন্টকে উৎস হিসেবে ব্যবহার করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিহতদের মধ্যে বিক্ষোভকারী, পথচারী, সাংবাদিক, এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুরুতর এবং বিশ্বাসযোগ্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

এই পরিস্থিতিতে বাংলাদেশের শান্তি পুনরুদ্ধারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক ২১টি পরামর্শ দিয়েছেন। এর মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ এবং সামাজিক, অর্থনৈতিক, ও রাজনৈতিক অভিযোগের সমাধানে উন্মুক্ত সংলাপের উদ্যোগ গ্রহণ, যার লক্ষ্য হবে বাংলাদেশের সকল মানুষের স্বার্থে কাজ করা।

উল্লেখ্য,দেশজুড়ে সংঘটিত নৃশংস ঘটনাগুলোর তদন্তে জন্য আগামী সপ্তাহে বাংলাদেশে আসছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন টিম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST