মোঃশাহজাহান কবির প্রধান
পঞ্চগড় বোদা প্রতিনিধি
পঞ্চগড়ের বোদায় বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ফুলের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ ওয়াহিদুজ্জামান সুজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ নেতা সাবেক পঞ্চগড় জেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি, বোদা পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু মো ইমতিয়াজ হোসেন মির্জা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সংগঠনিক সম্পাদক মোঃআমিনুল ইসলাম, বোদা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃআফসারুল ইসলাম, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃআবুল কাশেম,মুক্তিযোদ্ধা ডিপুটি কমান্ডার ললিত মোহন রায় সহ সকল বীর মুক্তিযোদ্ধা বৃন্দ উপস্থিত ছিলেন ।এ সময় বক্তারা বলেন বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী,মুক্তিযোদ্ধারা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছেে,আর বাংলাদেশ পেয়েছে লাল সবুজের পতাকা, বিএনপি জামাত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয় তারা পাকিস্তানের চেতনায় বিশ্বাসী, মুক্তিযোদ্ধাদের ত্যাগ কষ্ট ভোলার মত নয়,মুক্তিযোদ্ধারা নিজেদের জীবন বাজি রেখে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে,এ সময় বীর মুক্তিযোদ্ধারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেশ এবং জাতি নিরাপত।সর্বশেষে সকল মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

