মোঃশাহজাহান কবির প্রধান, বোদা উপজেলা প্রতিনিধি।
বোদা ব্রাকের আয়োজনে বোদা পৌর মেয়র আলহাজ্ব আজহার আলি সভাপতিত্বে বাল্যবিবাহ নিরোধ সভা অনুষ্ঠিত হয়।
আজ সকাল ১১টায় ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি বোদা পৌর সভা হল রুমে শুরু হয়।এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মোহাম্মদ সাজ্জাদুর রহমান চৌধুরী, ম্যানেজার এস এম সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি,মোঃ ইলিয়াস সরকার ডেপুটি ম্যানেজার এস এম সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি আঞ্চলিক কার্যালয় ঠাকুরগাঁও, প্যানেল মেয়র সুলতানা আলম, পরেশ চন্দ্র বর্মন, সভাপতি পূজা উদযাপন কমিটি বোদা উপজেলা, মোঃ খাদেমুল ইসলাম প্যানেল মেয়র ৩, মোঃ নুরে আলম সিদ্দিক তেনজিন, সাবেক সভাপতি উপজেলা ছাত্র লীগ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনবোদা পৌরসভার কাউন্সিলর গন,মহিলা কাউন্সিলর, বিভিন্ন মসজিদের ইমামগণ, বিভিন্ন ইউনিয়নের কাজীগণ, গণমাধ্যম কর্মীবৃন্দ সহ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বোদা পৌর মেয়র আলহাজ্ব আজহার আলী বলেন, অল্প বয়সে বাল্যবিবাহ নয়, বাল্যবিবাহ মৃত্যুর কারণ, যেখানে বাল্যবিবাহ সেখানে সবাইকে প্রতিরোধ করার আহ্বান জানান।

