ঢাকাTuesday , 9 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ব্যক্তিগত উদ্যোগে নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায় মাহি

দেশ চ্যানেল
January 9, 2024 7:50 am
Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম.

ট্রাক প্রতীক নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন অভিনেত্রী মাহিয়া মাহি। নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে জয় নিয়ে শতভাগ আশাবাদি স্বতন্ত্র প্রার্থী হয়ে শেষ পর্যন্ত মাত্র নয় হাজার ভোট পেয়ে পরাজিত হয়েছেন এই নায়িকা।

নির্বাচনে হারলেও জনগণের উন্নয়নের জন্য যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি তিনি পূরণ করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৮ই জানুয়ারি) নিজের ফেসবুকে লাইভে এসে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

মাহি বলেন, আমার ইশতিহারে আমি ঘরোয়াভাবে নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং তরুণদের উদ্যোক্তা হিসেবে তৈরি করার কথা বলেছিলাম। এগুলো আমি বড় পরিসরে কতোটা করতে পারব সেটা জানি না। কারণ এই কর্মসংস্থানের বিষয়ে সরকারিভাবে যে উদ্যোগগুলো নেওয়া সম্ভব সেটা ব্যক্তিগতভাবে নিতে পারাটা একটু চ্যালেঞ্জিং। তারপরেও আমি ব্যক্তিগত উদ্যোগে যতটুকু সম্ভব করার চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ‘এখানকার রাস্তাঘাটের যে বেহাল অবস্থা। সারা দেশে যেখানে রাস্তা-ঘাট এতো উন্নত। সেখানে আমার তানোর-গোদাগাড়ীতে এখনও গরুর গাড়ি চালানোর মতো অবস্থায় আছে। এমনকি একটু বৃষ্টিতেই হাঁটু কাদা-পানি হয়ে যায়। আমার তো ভীষণ ইচ্ছা ছিল এবং প্রতিশ্রুতিও ছিল যে, তানোর-গোদাগাড়ীর রাস্তাঘাটের উন্নয়ন করা।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST