ঢাকাFriday , 10 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় অনুজদের সুযোগ দিতেই নির্বাচন না করার ঘোষণা দিলেন ড. সেলিনা রশিদ।

দেশ চ্যানেল
May 10, 2024 11:36 am
Link Copied!

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অনুজদের নেতৃত্বদানে সুযোগ দিতে ভালুকা উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ড. সেলিনা রশিদ নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন । বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যায় ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

 

ভালুকা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ড. সেলিনা রশিদ বলেন, আমি বিগত ৫ বছর নারীর ক্ষমতায়ন ও নানা বিষয় নিয়ে দায়িত্বশীলতার সাথে কাজ করেছি। অনুজদের নেতৃত্বদানে সুযোগ দিতে ও নানা মুখী কাজে নিজেকে জড়িয়ে রাখার কারণে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি। আমি চাই নারীদের মধ্যে নতুন নেতৃত্ব আসুক। কয়েকদিন ধরে আমার শুভাকাক্সক্ষীরা ও কর্মীরা নানা মাধ্যমে জানতে চাচ্ছেন আমি কেন নির্বাচন করবো না তাই আমি এই সাংবাদিক সম্মেলনের করে সকলকে আমার অবস্থান নিশ্চিত করলাম। নতুন যিনি আমার স্থলাভিষিক্ত হবেন তাদের প্রতি আমার পূর্ণ সহযোগীতা অভ্যাহত থাকবে।

 

সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত থেকে নির্বাচন সংক্রান্ত নানা বিষয়ে ড. সেলিনা রশিদকে প্রশ্ন করলে তিনি সাবলিল ভাবে তার উত্তর দেন।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভালুকা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক খান উজ্জল, সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, সিনিয়র সহ সভাপতি এম এ সবুর, সহ সভাপতি আতাউর রহমান তরফদার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন, সিনিয়র সাংবাদিক মোকলেছুর রহমান মনির, হাদিকুর রহমান হাদিস, আলমগীর হোসেন, রফিকুল ইসলাম রফিক, কামরুল এহসান চন্দন, মনিরুজ্জামান খান, আবুল বাশার শেখ, জোনায়েত খান, আনোয়ার হোসেন তরফদার প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST