ঢাকাMonday , 18 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ভুয়া বীর মুক্তিযোদ্ধা পরিচয়দাতা সাবেক বরখাস্ত জেলা সাব রেজিস্টার ফজলার রহমান।

দেশ চ্যানেল
December 18, 2023 11:39 am
Link Copied!

মাসুদ মীর। বাগেরহাট প্রতিনিধিঃ

দুর্নীতি দমন কমিশনের মামলায় ২০১৭ সালের ৩০ অক্টোবর সোমবার দুপুরে বাগেরহাট শহরের জেলা রেজিস্ট্রারের কার্যালয় থেকে মোঃ ফজলার রহমানকে গ্রেফতার করা হয়। ওই দিন সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়। জানা যায়, সাবরেজিষ্ট্রার ও জেলা রেজিস্ট্রার থাকা অবস্থায় দূর্নীতি করে তিনি বিপুল পরিমান টাকা আয় করেছেন। এখানেই শেষ নয় এই ভুয়া মুক্তিযোদ্ধা ফজলার রহমান নিজেকে প্রভাবশালী মনে করেন তিনি কখনো কখনো প্রভাবশালী নেতার খুব কাছের লোক অথবা বিয়াই বলেন পরিচয় দিয়ে থাকেন, কিছুদিন ধরে এই ভুয়া মুক্তিযোদ্ধা ফজলার রহমান নিজেকে বীর মুক্তিযোদ্ধা হিসাবেও পরিচয় দিয়ে আসছেন এ ব্যাপারে ফজলার রহমানের কাছে জিজ্ঞেস করলে মেলেনি কোন সৎ উত্তর ফজলার রহমানের গ্রামের বাড়ি আলফাডাঙ্গা, কুচিয়া গ্রামে,জানা যায় ফজলার রহমান কোনদিনই মুক্তিযোদ্ধা ছিলেন না এবং আলফাডাঙ্গা উপজেলার বীর মুক্তিযোদ্ধা লিস্টেও তার নাম পাওয়া যায়নি তবে এই ফজলার রহমানের বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুর মান্নান মোল্লা একজন প্রকৃত বীর মুক্তিযোদ্ধা, ফজলার রহমান একজন সাবেক সরকারি কর্মকর্তা হয়েও নিজেকে কেন বীর মুক্তিযোদ্ধার পরিচয় দিলেন এ ব্যাপারে খোঁজ নিয়ে জানা যায় এই ফজলার রহমানের কাজের বুয়া ফ্যামিলিকে আতঙ্কে রাখার জন্যই তিনি নিজেকে ভুয়া বীর মুক্তিযোদ্ধা পরিচয় দিয়েছেন ,একজন শিক্ষিত লোক হয়ে উনি নিজেকে বীর মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে, সত্যি কারের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানহানি ও প্রতারণা করেছেন, ভুয়া বীর মুক্তিযোদ্ধা পরিচয় প্রদানকারীর ফজলার রহমান বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ও নিজেকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে উপস্থাপন করেন বাগেরহাট জেলার উকিলবার থেকে শুরু করে কোট প্রাঙ্গণেও তিনি নিজেকে ফ্রিডম ফাইটার বলে পরিচয় দিয়ে থাকেন এ ব্যাপারে আলফাডাঙ্গা উপজেলার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান বলেন ফজলার রহমান কোনদিন মুক্তিযোদ্ধা ছিলেন না যুদ্ধকালীন সময়ে তার বয়স ছিল মাত্র ১১ বছর ৩ মাস আমরা তারে মুক্তিযোদ্ধা হিসেবে চিনিও না তবে তার বড় ভাই শাহাবুদ্দিন মিয়া ও পিতা আব্দুল মান্নান মোল্লা বীর মুক্তিযোদ্ধা বলে আমরা জানি, এই ভুয়া বীর মুক্তিযোদ্ধা ফজলার রহমানের শাস্তির দাবি জানিয়েছেন আলফাডাঙ্গা উপজেলার কুচিয়া গ্রামের সাধারণ মানুষ ও মোড়লগঞ্জের শিক্ষক পরিবার ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST