ঢাকাFriday , 29 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ভুল করলে আমাদের সন্তানেরা কষ্ট পাবে- লিপি ওসমান

দেশ চ্যানেল
December 29, 2023 3:28 pm
Link Copied!

মোঃরইস উদ্দীন রিপন স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা- সিদ্ধিরগঞ্জ)আসনের এমপি একেএম শামীম ওসমানের সহধর্মিনী সালমা ওসমান লিপি বলেছেন-এবার আমরা ভোট চাইছি শুধু উন্নয়নের কথা ভেবে নয়৷এবারের ভোট হবে আলাদা।বিগত কিছুদিনে বিএনপির দুর্বৃত্তরা মানুষ পুড়িয়ে হত্যা করেছে।২০১৩ ও ২০১৪ সালে প্রায় ৫ শত মানুষ আগুনে পুড়িয়ে মেরেছে।ওরা নাকি জনগণের জন্য আন্দোলন করে। সাধারণ মানুষকে পুড়িয়ে জনগণের জন্য কিসের আন্দোলন।আমি সেটার বিচার আগে চাইবো,তারপর ভোট চাইবো।লিপি ওসমান শুক্রবার(২৯শে ডিসেম্বর)বিকালে সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডের গোদনাইল ধনকুন্ডা এলাকায় আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে অংশ নিয়ে একথা বলেন।তিনি আরো বলেন-কিছুদিন আগে ট্রেনে আগুন দেয়া হল।সেখানে ৪ জন মানুষ পুড়ে মারা গেছে।আমরা এই নৃশংসতা দেখে চুপ করে থাকলে বলা যায় না ভবিষ্যতে আমার সন্তান সেই নাশকতায় পড়বে কিনা।আমরা এই নির্মমতাকে বাংলাদেশ থেকে সারা জীবনের জন্য উঠিয়ে দিবো।যখন ওরা পেট্রোলবোমা মারে তখন গাড়িতে কে আছে তা দেখে না। আমরা যদি নৃশংসতা দেখে চুপ করে থাকি তাহলে আমাদের সন্তানরা নিরাপদ থাকবে না।আমাদের অস্ত্র আমাদের ভোট।যারা আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করেছে তারা নির্বাচন বানচাল করতে চায়।আপনাদের ভোটকেন্দ্রের উপস্থিতি হবে ওদের জবাব। আপনারা বুঝিয়ে দিবেন আমরা এই নৃশংসতার বিচার চাই।তিনি আরো বলেন- আপনার ভোট মূল্যবান।কারন-একটা ভোট দিয়ে আপনি উন্নয়নে শামিল হতে পারেন। প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ নিয়ে পদ্মাসেতু, মেট্রোরেল করে দেখিয়েছেন।আমরা যদি এই ষড়যন্ত্র মোকাবিলা না করি তাহলে হেরে যাবো।জিতে যাবে অগ্নিসন্ত্রাসীরা।এই অন্যায়ের প্রতিবাদ করতে চাইলে আমরা ভোটকেন্দ্রের যাবো এবং ভোট দিবো।যদি মনে করেন উন্নয়ন হয়েছে,তাহলে নৌকা মার্কায় ভোট দিবেন।আপনারা বিবেচনায় ভুল করলে আমাদের সন্তানেরা কষ্ট পাবে। শামীম ওসমান সাহেব এবার হজ্জ করতে গিয়ে প্রতিজ্ঞা করেছেন নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করবেন।তার জন্য একটা ভোট আমি আপনাদের কাছে দাবি করছি।নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভূইয়া জুলহাস,বীর মুক্তিযোদ্ধা এহসান কবির রমজান, নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ)আসনের সংসদ সদস্য এমকেএম শামীম ওসমানের পুত্র ইমতিনান ওসমান অয়ন,শাহজাহান, ইয়াসিন মিয়া,মাহাবুব আলম,কাজী অহিদ, শিহাব উদ্দিন রিপন,সেকান্দার প্রধান,নুর হোসেন পাঠান,আরিফ হোসেন,আলাউদ্দিন, হামিদুল ইসলাম,আক্তার হোসেন,
মমিনুর রহমান পোষন,রুবেল,আয়নাল,দেলোয়ার মোল্লা প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST