ঢাকাMonday , 3 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ভূঞাপুরে মাথার খুলি উদ্ধার কে ঘিরে রহস্যের সৃষ্টি! 

দেশ চ্যানেল
June 3, 2024 12:29 pm
Link Copied!

সাজেদুল ইসলাম  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুরে ডোবার পাশ থেকে উদ্ধার হওয়া মাথার খুলি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। দেহের বাকি অংশের এখনও সন্ধান মেলেনি। মাথার খুলিটি ৯ দিন আগে নিখোঁজ হওয়া শিশু শর্মিলার কিনা এ নিয়েও সৃষ্টি হয়েছে ধূম্রজাল। তবে ঘটনাস্থলে মিলেছে নিখোঁজ হওয়া শিশুর জামা। পুলিশ বলছে, ডিএনএ পরীক্ষার পর জানা যাবে মাথার খুলিটি কার।

 

সোমবার (৩ মে) উপজেলার গো‌বিন্দাসী ইউনিয়‌নের চিতু‌লিয়া পূর্বপাড়া এলাকায় ধানখেত থেকে বস্তাব‌ন্দি অবস্থায় এ মাথার খুলিটি উদ্ধার করা হয়।

 

সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকায় ডোবার পাশে প্লাস্টিকের ব্যাগ টানাটানি করছিল কুকুর। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল মাংসের টুকরো। দুর্গন্ধ ছড়াচ্ছিল চারদিকে। স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়েই ছুটে যায় পুলিশ। ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই ৯ দিন আগে নিখোঁজ হওয়া ১০ বছরের ফুটফুটে শিশু নওসিন ইসলাম শর্মিলার বাড়ি। গত ২৬ মে নিখোঁজ হয় খেলতে গিয়ে। ধারণা করা হচ্ছে, মাথার খুলিটি শিশু শর্মিলার। তবে দেহের অন্যান্য অংশের এখনও কোনো সন্ধান মেলেনি। কোথায় রয়েছে বাকি অংশ এ নিয়েও নানা প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, মাথার খুলির ডিএনএ পরীক্ষা করা হবে। এরপরই এর রহস্য উদঘাটন হবে। শিশুটির বাবা সুমন মিয়া জানিয়েছেন, ডোবার পাশ থেকে যে জামা পাওয়া গেছে সেটি নিখোঁজের সময় সেটি তার মেয়ের পরনে ছিলো।

শিশু শর্মিলার বাবা সুমন মিয়া বলেন, ‘গত ২৬ মে মাদরাসা থেকে বাড়ি ফিরে খেলতে গিয়ে নিখোঁজ হয় শর্মিলা। পরে আর খোঁজ পাওয়া যায়নি তার। থানায় জিডিও করা হয়। আজ যেখানে মাথার খুলি পাওয়া গেছে ওই জায়গা দিয়ে কয়েকবার খোঁজাখুঁজি করা হয়েছে। কোনো কিছু পাওয়া যায়নি। আজ সকালে কুকুরে মাথার খুলি টানাটানি করছিল। পরে লোকজনের খবর শুনে এখানে আসি। ডোবার পাশে আমার মেয়ের জামা পাওয়া গেছে। তবে এটা আমার মেয়ের মাথার খুলি কিনা এটা তদন্তের পর জানা যাবে।

স্থানীয়রা আরো জানান, এটা শর্মিলার মাথার খুলি কিনা সন্দেহ রয়েছে। কেউ ঘটনা ভিন্নখাতে নেওয়ার জন্য এ ধরনের কাজ করতে পারে। তবে তারা পুলিশকে গভীর তদন্তের অনুরোধ জানান।

 

এ দিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ভূঞাপুর থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এ ছাড়াও ঘটনাস্থালে আসেন সিআইডি ও পিবিআইয়ের টিম ও ডিবি টিম।

 

এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, ‘ঘটনাস্থলে ফরেনসিক টিম রয়েছে। মাথার খুলির ডিএনএ পরীক্ষা করা হবে। পরে জানা যাবে মাথার খুলিটি নিখোঁজ শিশু শর্মিলার কিনা।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST