ঢাকাSaturday , 11 April 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

ভোলা প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন তজুমদ্দিন উপজেলা সাংবাদিক ইউনিয়ন।

দেশ চ্যানেল
April 11, 2026 2:20 pm
Link Copied!

সুলাইমান পোদ্দার স্টাফ রিপোর্টার (ভোলা)।।,

ভোলা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে তজুমদ্দিন উপজেলা সাংবাদিক ইউনিয়ন।

আজ (১১ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে তজুমদ্দিন উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক ফুয়াদ মুজাহিদ সহ সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানান।

জানা যায় ভোলা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি নজরুল হক অনু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সময় টিভির স্টাফ রিপোর্টার নাসির উদ্দীন লিটন।

বিবৃতিতে বলেন, “ভোলা প্রেসক্লাব জেলার সাংবাদিকদের ঐতিহ্যের প্রতীক। আমরা বিশ্বাস করি, নবনির্বাচিত এই কমিটির দক্ষ নেতৃত্বে ভোলার সাংবাদিকতা আরও গতিশীল হবে এবং পেশাদার সাংবাদিকদের অধিকার রক্ষায় এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে। বিশেষ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের পারস্পরিক ঐক্য সুদৃঢ় করতে এই নেতৃত্ব মাইলফলক হয়ে থাকবে।”

নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একইসঙ্গে আগামী দিনে তজুমদ্দিন উপজেলা সাংবাদিক ইউনিয়নের সাথে ভোলা প্রেসক্লাবের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পেশাগত সমন্বয় আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST