ঢাকাSaturday , 2 May 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের গণ মিছিল ও বিক্ষোভ সমাবেশ।

Link Copied!

রাজু আহমাদ, জেলা প্রতিনিধি, মাগুরা।

মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোটের উদ্যোগে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মে) সকাল ১০টার দিকে মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে মিছিলপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা এম বি বাকের। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য আলহাজ্ব আব্দুল মতিন।

জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু ও সহকারী সেক্রেটারি মাওলানা মারুফ কারখীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার মোঃ মাসুদুল আলম, সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা মশিউর রহমান, সদর উপজেলা আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক হুসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস, পৌর জামায়াতের আমীর মাওলানা আশরাফুল আলম, শ্রীপুর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, শালিখা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আফসার আলী, মহম্মদপুর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা নূর আহমেদ, জেলা শুরা সদস্য বি এম এরশাদুল্লাহ অহিদ, বিডিপি জেলা সভাপতি কাজী আব্দুল আওয়াল সবুর, অমুসলিম শাখার সেক্রেটারি উত্তম কুমার বিশ্বাস এবং ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মোঃ জুবায়ের হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে নোমানী ময়দান থেকে একটি গণমিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। এতে জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর হাফেজ মাওলানা মোঃ লিয়াকত আলী খানসহ ১১ দলীয় জোটের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST