মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে ওয়ার্ড বিএনপির কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিসি ক্যামেরা চুরি’র ঘটনা ঘটেছে।
রোববার রাতে চরপাকেরদহ ইউনিয়নের মিতালী বাজারের উত্তর পাশের মোড়ে আঞ্চলিক কার্যালয়ে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে ওয়ার্ড বিএনপির অফিসে ৩ টি সিসি ক্যামেরা লাগানো ছিল। গতরাতে দূর্বত্তরা ২ টি সিসি ক্যামেরা চুরি করে নিয়ে যায়। একটি সিসি ক্যামেরা সচল থাকায় সিসিটিভি ফুটেজে দেখা গেছে একটি অটো অফিসের সামনে দুইবার ঘুরতে দেখা যায় এবং লাইট হাতে নিয়ে দুইজন পথচারীকে হাটতে দেখা যায়। সিসিটিভি ফুটেজ দেখেও সনাক্ত করা যায়নি কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে। ক্ষতিগ্রস্তের ঘটনায় মাদারগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈদ সুজন জানান সকালে আত্মীয়ের মোবাইল কলের মাধ্যমে জানতে পারলাম ওয়ার্ড বিএনপি কার্যালয়ে ৩ টি সিসি ক্যামেরা ছিল দুটি নাই, কে বা কাহারা তার কেটে চুরি করেছে। এ ঘটনায় আমি আইনগতভাবে সহযোগিতার জন্য থানায় জিডি করবো।

