ঢাকাWednesday , 13 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ 

দেশ চ্যানেল
December 13, 2023 3:51 pm
Link Copied!

মোঃ কামাল উদ্দিন
মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি
জামালপুর

জামালপুরের মাদারগঞ্জে ১৬ জন জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে৷ বুধবার বেলা ১২ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ১৬ জন জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।  ২০২৩-২০২৪ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের আওতাধীন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য এ বকনা বাছুর বিতরণ করা হয়৷ মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত এর সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা তাহমিনা খাতুন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জল, উপজেলা মৎস্যজীবিলীগের আহবায়ক সাইফুল ইসলাম প্রমূখ। এ সময় মাদারগঞ্জ উপজেলা বিআরডিবি চেয়ারম্যান অরুণ কুমার সাহা,কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শাহাদুল ইসলাম, উপজেলা মৎস্যজীবীলীগের সদস্য সচিব মোস্তাকিম মাহমুদ সহ ইউনিয়ন মৎস্যজীবীলীগের নেতৃবৃন্দ ও ১৬ জন উপকারভোগী জেলে সহ, মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST