মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি
সারা দেশের ন্যায় জামালপুরের মাদারগঞ্জে তেল নাই আসলে পাবেন’ পাম্প কর্তৃপক্ষের নির্দেশনা’ তেল না পেয়ে দিশেহারা গাড়ীচালকরা। শনিবার সরেজমিনে দেখা যায় জুনাইল রোড়ে মেসার্স মৌসুমি তুহিন ফিলিং স্টেশনে অকটেন,পেট্রোল,ডিজেল নেই। তেল নাই লেখা নির্দেশনা দেওয়া আছে পাম্প কর্তৃপক্ষের। ম্যানেজার আলী জানান ডিপু থেকে সরবরাহ না থাকায় পাম্পে তেল নাই। আগামীকাল রোববার তেলের গাড়ী আসতে পারে। বালিজুড়ী টু জামালপুর রোড়ে মেসার্স লাবনী ফিলিং স্টেশনে পেট্রোল/অকটেন নাই তবে ডিজেল থাকলেও বেলা ২ টা পর্যন্ত ডিজেল বিক্রি চলছিল আগের দামে । ম্যানেজার রাজু আহমেদ জানান পেট্রোল/অকটেন ডিজেল নাই এ জন্য সাইনবোর্ড লাগিয়ে দিয়েছি তেল নাই আসলে পাবেন। তবে কাল পরশু গাড়ী আসতে পারে।

মোটরসাইকেল চালক রাঙ্গা মিয়া, শাহ আলম, জুয়েল সহ অনেকে জানিয়েছেন গাড়ীতে তেল নাই অফিস কিংবা বাড়ী পর্যন্ত যেতে পারি কিনা সংশয় রয়েছে। তবে তেল শেষ হয়ে গেলে ধাক্কা দিয়ে নিয়ে যেতে হবে রমজান যেহেতু খুব কষ্ট হবে।
উপজেলার বিভিন্ন সড়কের পাশে এবং বাজার গুলোর দোকানে বোতলজাত পেট্রোল ৩/৪ যাবৎ দিন থেকেই নেই।
গাবের গ্রাম চৌ রাস্তা মোড়ে, তারতাপাড়া মোড়ের দোকানে কথা বলে জানা গেছে তাদের কাছে ৩ দিন আগেই অকটেন এবং পেট্রোল শেষ হয়ে গেছে। পাম্পে তেল নিতে গেলে তেল নেই।
তবে কয়েকটি দোকান সূত্রে জানা গেছে খোলা বাজারে বোতল জাত পেট্রোল/অকটেন থাকলেও গোপনে বিক্রি হচ্ছে চড়া দামে’ তাও পাওয়া যাচ্ছে না। একটি সূত্রে জানা গেছে বোতলজাত পেট্রোল আগে ১২৫-১৩০ টাকা বিক্রি করলেও বর্তমানে সংকট থাকায় সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। এতে করে গোপনে বিক্রি করছে ১৫০ থেকে ২০০ টাকা লিটার।
এ খবরে মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ম্যাজিস্ট্রেট রাসেল দিও নেতৃত্বে পাম্পে ও দোকান গুলোতে অভিযান পরিচালনা করছেন।

