ঢাকাFriday , 15 May 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে বজ্রপাতে ছাত্রশক্তি নেতার মৃত্যু।

Link Copied!

মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বজ্রপাতে মজনু মিয়া (২৫) নামে এনসিপি ছাত্রশক্তির এক নেতার মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার জুম্মা নামাজের আগে উপজেলার জোড়খালি ইউনিয়নের হাট মাগুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মজনু মিয়া ওই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। তিনি মাদারগঞ্জ উপজেলা ছাত্রশক্তির একজন সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুরে বৃষ্টির সময় নিজ বাড়ির উঠোনে কাজ করছিলেন মজনু মিয়া। এসময় হঠাৎ প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারান। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। ঘটনাটি দুঃখজনক। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং এটি একটি প্রাকৃতিক দুর্যোগ হওয়ায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST