ঢাকাTuesday , 28 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে বাল্যবিবাহ নিরোধ কমিটির কার্যক্রম বিষয়ক কর্মশালা

দেশ চ্যানেল
November 28, 2023 2:19 pm
Link Copied!

মোঃ কামাল উদ্দিন
মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে বাল্যবিবাহ নিরোধ কমিটির কার্যক্রম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির কার্যক্রম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। আয়োজনে- মাদারগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, মাদারগঞ্জ। প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ওবায়দুর রহমান বেলাল। সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত। মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য উপজেলা সহকারী কমিশনার ভূমি আমেনা খাতুন, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান অরুণ কুমার সাহা, মডেল থানার ওসি তদন্ত ফিরোজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক বাচ্চু, বদরুল আলম সরদার, মাহবুব আলম মিরন, মোস্তাফিজুর রহমান সাজু, মির্জা ফকরুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল হাই বুলু বিএসসি, যুগান্তর পত্রিকার প্রতিনিধি মির্জা হুমায়ুন কবির, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, এনজিও প্রতিনিধি জাহিদ হাসান, কাজী আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, জেন্ডার প্রমোটার রিনা আক্তার প্রমূখ। এ সময় উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তৌফিকুল ইসলাম খালেক, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ জামাল, সামাজিক ক্ষমতায়ন এর জেলা ব্যবস্থাপক হাফিজা খানম, ইউপি সচিব রেজওয়ান পারভেজ সেমি, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী মোশারফ হোসেন, ব্র‍্যাক অফিসার্স সেলপ ঝরনা বেগম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST