ঢাকাThursday , 2 April 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রী’র মৃত্যু! আহত স্বামী চিকিৎসাধীন।

দেশ চ্যানেল
April 2, 2026 3:28 pm
Link Copied!

মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রিনা বেগম (৩৮) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এ সময় স্ত্রী’র চিৎকার পেয়ে তাকে বাঁচাতে গিয়ে তার স্বামী আবু কাশেম গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার আনুমানিক বেলা ৩ টা মাদারগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ২ ঘটিকার দিকে নিজ জমিতে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক পাম্প চালু করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে আসেন রিনা বেগম। এতে ঘটনাস্থলেই তিনি মারাত্মকভাবে আহত হন। তার চিৎকার শুনে স্বামী আবু কাশেম এগিয়ে এসে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে পথেই রিনা বেগমের মৃত্যু হয়। গুরুতর আহত আবু কাশেম (৪৮) বর্তমানে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। আবু কাশেম বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকার আব্দুল গারীর ছেলে।

এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সচেতন মহল বলছে, বৈদ্যুতিক সেচ পাম্প ব্যবহারে অসতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থার অভাবে এমন দুর্ঘটনার অন্যতম কারণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST