মাদারগঞ্জে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।
মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর জামালপুরের মাদারগঞ্জে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ,জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় মাদারগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি দেওয়া হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি ও মহিষবাথান আর এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তৌবুর রহমান, পাটাদহ কয়ড়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জহরুল ইসলাম, রাবেয়া সিরাজ দাখিল মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম, মাদারগঞ্জ শিক্ষক কর্মচারী কল্যান পরিষদ মানি'র সভাপতি উম্মে কুলসুম, ফুলজোড়...
মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর
জামালপুরের মাদারগঞ্জে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ,জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় মাদারগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি ও মহিষবাথান আর এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তৌবুর রহমান, পাটাদহ কয়ড়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জহরুল ইসলাম, রাবেয়া সিরাজ দাখিল মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম, মাদারগঞ্জ শিক্ষক কর্মচারী কল্যান পরিষদ মানি’র সভাপতি উম্মে কুলসুম, ফুলজোড় রহিম জাফার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হাসেম প্রমুখ।মানববন্ধনে বক্তারা উপরের উল্লেখিত বিষয় গুলো দ্রুত বাস্তবায়নের দাবী জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।