ঢাকাMonday , 2 March 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ,ডিম,মাংস বিক্রয়ের শুভ উদ্বোধন।

দেশ চ্যানেল
March 2, 2026 10:50 am
Link Copied!

মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে মাহে রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ,ডিম,মাংস বিক্রয় কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে।  সোমবার দুপুরে মাদারগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রম শুভ উদ্বোধন করেন জামালপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।

বিশেষ অতিথি মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী।  উপজেলা বিএনপি’র সিনিয়র  সহ সভাপতি আব্দুল মান্নান।

সভাপতিত্ব করেন উপজেলা  প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আতিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আল আমিন।

এ সময় পৌর বিএনপি সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির  যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান ও মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু, বালিজুড়ী  বিএনপির সভাপতি মঞ্জুরুল ইসলাম মুছা সহ সাংবাদিকবৃন্দ, কর্মচারীবৃন্দ খামারী ও ক্রেতা সাধারণ উপস্থিত ছিলেন।   প্রাণিসম্পদ অফিস থেকে গরু মাংস ৬৫০ টাকা কেজি, পোল্ট্রি মুরগী ১৬০ টাকা, পোল্ট্রি ডিম ডজন ৮৪ টাকা,  দুধ লিটার ৭০ টাকা বিক্রি করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST