ঢাকাMonday , 4 May 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে সাড়ে ৪ কিঃমিঃ খাল খননের শুভ উদ্বোধন।

Link Copied!

মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে সাড়ে ৪ কিঃমিঃ খাল খননের শুভ উদ্বোধন করা হয়েছে।  সোমবার বেলা সাড়ে ১১ টায় খাল খননের শুভ উদ্বোধন করেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।   ২০২৫-২০২৬ অর্থ বছরের জামালপুর জেলার মাদারগঞ্জ থানাধীন কোয়ালিকান্দি হতে তেঘরিয়া পর্যন্ত এবং হিদাগাড়ী গুচ্ছগ্রাম হতে হিদাগাড়ী আন্নার বাড়ী পর্যন্ত ৪.৫ কিঃমিঃ খাল খনন শুভ উদ্বোধন করা হয়।   উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,  মাদারগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন আকন্দ,  পৌর বিএনপি সভাপতি আব্দুল গফুর ও সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, মাদারগঞ্জ মডেল থানা ওসি স্নেহাশিস রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা তাজ উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শাহ্ মোঃ মজনু ফকির, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মুখলেস, ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার ও  সাধারণ সম্পাদক শফিউল আলম স্বপন প্রমূখ। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্যব্যক্তিবর্গ, সাংবাদিক ও কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।  এরপূর্বে শুভ উদ্বোধন ফলক উন্মোচন করেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST