মোঃ কামাল উদ্দিন
মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে ৫ দিন পর পাম্প থেকে তেল পাওয়ায় স্বস্তিতে বাইক চালকরা। সোমবার সরেজমিনে দেখা যায় মাদারগঞ্জ পৌর এলাকার মধ্যে দুটি ফিলিং স্টেশন। লাবনী ফিলিং স্টেশনে তেলের গাড়ী না আসায় বন্ধ রয়েছে। বর্তমানে জুনাইল রোড় তুহিন মৌসুমি ফিলিং স্টেশন থেকে রাত ৯ টা থেকে পুলিশের উপস্থিতিতে পূর্বের দামেই তেল বিক্রি শুরু করেছে কর্তৃপক্ষ।

এ ব্যাপারে কয়েকজন বাইক চালক জানান ৩ দিন পর আসলাম তেল নিলাম। এরপূর্বে কয়েকবার ঘুরে গেছি তেল নাই। আজকে তেল পেয়ে খুশি আমরা।
তুহিন মৌসুমি ফিলিং স্টেশনের কর্মচারী ইমরান জানান তেল আসার পর থেকে আমরা ২শ টাকা পরিমানের তেল দিচ্ছি আগের দামে তবে খোলাবাজারের কাস্টমারদের পাইকারি তেল দিচ্ছি না বন্ধ রেখেছি।
ম্যানেজার আলি জানান রোববার সন্ধার পর তেলের গাড়ী আসে তেল নামানোর পর পুলিশের উপস্থিতিতে ১১৭ টাকা লিটারে তেল বিক্রি শুরু করি একজন সর্বোচ্চ ২ লিটার তেল নিতে পারবে।

