ঢাকাWednesday , 13 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরের ডাসারে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

দেশ চ্যানেল
December 13, 2023 5:40 am
Link Copied!

মোঃ আতিকুর রহমান আজাদ
মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের ডাসারে উপজেলা আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মোঃ সাইদুজ্জামান হিমু, সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজের অধ্যক্ষ ড মোঃ শওকত আলী মোল্লা, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধ কালীন কমান্ডার মোঃ হাকিম তালুকদার, ডাসার থানার এসআই মোঃ কালাম হোসেন, ডাসার উপজেলার ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা মোঃ মশিউর রহমান, ডাসার উপজেলার আনসার ভিডিপির কর্মকর্তা সৈয়দ আহসানুর রহমান, ডাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ভাসাই সিকদার, বালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান খান, কাজীবাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুর মোহাম্মদ হাওলাদার, নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার, সনমন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা ইসরাত ইমাম, ডাসার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আশরাফুল আলম লাহিদ, সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান আজাদ, ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম প্রমুখ।
এ সময় ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ বলেন, সামনে আমাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, অবশ্যই নির্বাচন যাহাতে সুন্দর এবং ভালো ভাবে সম্পন্ন হয় সে ব্যপারে সকলকে সচেতন হতে হবে।
যে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ভোট কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে, ওই সকল প্রতিষ্ঠানের প্রধান নৈশপ্রহরী সঠিকভাবে পাহাড়া দিচ্ছে কিনা যাচাই করবেন, পাশাপাশি আমাদের গ্রাম পুলিশের সদস্যরাও দেখবাল করবেন। এরপরে চলতি মাসেই আমাদের মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর। আমরা যাহাতে এ বিজয় দিবসটি সুন্দর ভাবে পালন করতে পারি,প্রত্যেকেই যারযার অবস্থান থেকে সহযোগিতা করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST