মাদারীপুরের ডাসার উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ "গাছ লাগিয়ে যত্ন করি,সুস্থ প্রজন্মের দেশ গড়ি" এ স্লোগানে মাদারীপুরের ডাসার উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে চারা বিতরণের মাধ্যমে এ বৃক্ষরোপন কর্মসুচি শুভ উদ্বোধন করেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ। উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, বৃক্ষ বাংলাদেশকে বৈরী আবহাওয়া থেকে রক্ষা সহ জীবন বাঁচাতে অক্সিজেনের যোগান দিয়ে থাকে। এখন বৃক্ষরোপনের উপযুক্ত সময় বিধায় মাদারীপুর জেলার ডাসার উপজেলা প্রশাসনের উদ্যোগে অত্র উপজেলাধীন স্কুল, কলেজ,মসজিদ মাদ্রাসা,ইউনিয়ন পরিষদ,ভুমি অফিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রধানদের মাঝে বিভিন্ন ধরনের ফলজ ও বনজ গাছের ২ হাজার চারা...
মোঃ আতিকুর রহমান আজাদ
মাদারীপুর প্রতিনিধিঃ
“গাছ লাগিয়ে যত্ন করি,সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এ স্লোগানে মাদারীপুরের ডাসার উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে চারা বিতরণের মাধ্যমে এ বৃক্ষরোপন কর্মসুচি শুভ উদ্বোধন করেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ।
উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, বৃক্ষ বাংলাদেশকে বৈরী আবহাওয়া থেকে রক্ষা সহ জীবন বাঁচাতে অক্সিজেনের যোগান দিয়ে থাকে। এখন বৃক্ষরোপনের উপযুক্ত সময় বিধায় মাদারীপুর জেলার ডাসার উপজেলা প্রশাসনের উদ্যোগে অত্র উপজেলাধীন স্কুল, কলেজ,মসজিদ মাদ্রাসা,ইউনিয়ন পরিষদ,ভুমি অফিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রধানদের মাঝে বিভিন্ন ধরনের ফলজ ও বনজ গাছের ২ হাজার চারা বিতরণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।