মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে আগুনে পুড়ে তরুণ উদ্যোক্তা শরিফুল ইসলামের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। শনিবার দুপুরে কালকিনি উপজেলার এনায়েত নগর ইউনিয়নের চোকদারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
যানা যায় ফার্মের পাশের বিএনপি নেতা তৌহিদ চোকদার এর জমির ছোন পরিস্কার করার জন্য জমিতে আগুল লাগান শফিকুল ইসলাম। মুহুর্তের মধ্যে আগুন আশপাশের জমির ফসল সহ ফার্মে থাকা ২ হাজার বয়লার মুরগী, মুরগীর খাবার, নগত ৩০ হাজার টাকা ও মুরগীর ফার্ম আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সংবাদ পেয়ে কালকিনি ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘন্টা ব্যাপি চেষ্টার পর আগুন নিয়ন্তনে আনেন। ফার্মের মালিক শরিফুল ইসলাম বলেন, শফিকুল ইসলাম জমির ছোন পরিস্কার করার জন্য জমিতে আগুল দেন,ওই আগনে আমার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি কিস্তি এনে ফার্মে মুরগী পালন শুরু করি এখন আমার সব শেষ।

এ ব্যাপারে অভিযুক্ত শফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। কালকিনি ফায়াস সার্ভিস স্টেশন অফিসার খোকন জমাদ্দার বলেন, পাশের ছোন ক্ষেত থেকে আগুনের সূত্রপাত হয়।আমরা সংবাদ পেয়ে ঘন্টা ব্যাপি চেষ্টার পর আগুন নিয়ন্তনে আনি।

