মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ-উল আরেফীন-এর বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার বিকেলে কালকিনি উপজেলা অডিটোরিয়াম হল রুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। বক্তব্যে তিনি বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের কর্মকালের প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ জীবনের সার্বিক সাফল্য ও কল্যাণ কামনা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী,সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, স্থানীয় যুবদল নেতা মামুন শিকদার,উপজেলা ছাত্র দলের আহবায়ক নজরুল ইসলাম হাওলাদারসহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ অনুষ্ঠানে উপস্থিত থেকে বিদায়ী ইউএনও-কে শুভেচ্ছা ও বিদায় সম্ভাষণ জানান।

