সাব্বির আকাশঃ হবিগঞ্জের মাধবপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পৃথক দুটি স্হানে এ মৃত্যুর ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানাগেছে, উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামের স্বপন মিয়ার মেয়ে ফাতেমা( ৪) বাড়ি সকলের অগোচরে পাশ্ববর্তী পুকুরের পানিতে ডুবে যায়।পুকুরের পানি থেকে উদ্ধার করে স্বজনেরা মাধবপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক থাকে মৃত বলে জানান। অপর দিকে উপজেলার ইঠাখোলা গ্রামের রুবেশ দেবনাথের মেয়ে নিলিমা দেবনাথ (২) পরিবারের লোকজনের চোখ ফাকি দিয়ে বাড়ির পুকুরে ডুবে যায়।খোজাখুজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে কর্তব্যরত উপসহকারী মেডিকেল অফিসার সঞ্জয় বনিক জানান ,হাসপাতালে আসার পূর্বে ই শিশু দুটি...
সাব্বির আকাশঃ
হবিগঞ্জের মাধবপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পৃথক দুটি স্হানে এ মৃত্যুর ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানাগেছে, উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামের স্বপন মিয়ার মেয়ে ফাতেমা( ৪) বাড়ি সকলের অগোচরে পাশ্ববর্তী পুকুরের পানিতে ডুবে যায়।পুকুরের পানি থেকে উদ্ধার করে স্বজনেরা মাধবপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক থাকে মৃত বলে জানান। অপর দিকে উপজেলার ইঠাখোলা গ্রামের রুবেশ দেবনাথের মেয়ে নিলিমা দেবনাথ (২) পরিবারের লোকজনের চোখ ফাকি দিয়ে বাড়ির পুকুরে ডুবে যায়।খোজাখুজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে কর্তব্যরত উপসহকারী মেডিকেল অফিসার সঞ্জয় বনিক জানান ,হাসপাতালে আসার পূর্বে ই শিশু দুটি মারা যায়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।