ঢাকাTuesday , 11 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মানসিক ভারসাম্যহীন পাগলি নারীকে হত্যার অপরাধে আসামি গ্রেফতার। 

দেশ চ্যানেল
June 11, 2024 4:10 pm
Link Copied!

রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রৌমারী থানার বড়াইকান্দি বাজারে গত ইং ০৯/০৬/২৪ তারিখ রাত অনুমান ১০.৩০ ঘটিকা হইতে ইং ১০/০৬/২৪ তারিখ ভোর অনুমান ০৫.০০ ঘটিকার মধ্যে যে কোন সময় অজ্ঞাতনামা আসামি/আসামিরা অজ্ঞাতনামা এক মানসিক ভারসাম্যহীন পাগলি মহিলাকে মাথার পিছনে গুরুতর আঘাত করিয়া হত্যা করিয়া ফেলে গেছে মর্মে থানায় সংবাদ প্রাপ্ত হইয়া সহকারি পুলিশ সুপার (রৌমারী সার্কেল), জনাব মমিনুল ইসলাম, অফিসার ইনচার্জ জনাব আব্দুল্লাহিল জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মুশাহেদ খান দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজ্ঞাত নামা লাশের ইনকোয়েস্ট প্রতিবেদন প্রস্তুত করিয়া লাশ কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেন। এই বিষয়ে গ্রাম পুলিশ মোঃ বাচ্চু মিয়া বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার প্রেক্ষিতে রৌমারী থানার মামলা নং ১৩, তারিখ ১০/০৬/২৪ ইং, ধারা ৩০২/৩৪ The panel code,1860 রুজু করা হয়। পরবর্তীতে সহকারী পুলিশ সুপার (রৌমারী সার্কেল) , অফিসার ইনচার্জ জনাব আব্দুল্লাহিল জামান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রৌমারী থানা সাহেবের সার্বিক দিকনির্দেশনা এবং তথ্যপ্রযুক্তির মাধ্যমে হত্যাকাণ্ডের সহিত জড়িত মূল আসামি ১। মোঃ আবুল কালাম (৪৫), পিতা আমজাদ হোসেন, সাং বড়াইকান্দি মোল্লাপাড়া,২। মোঃ লালকু মিয়া (৪৬) , পিতা মৃত মহাজন শেখ, সাং ঝগড়ার চর (চর বড়াইকান্দি) দ্বয় কে ঘটনার ১০ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহারা ঘটনাটি ঘটিয়াছে মর্মে স্বীকার করে। জিজ্ঞাসাবাদ শেষে আসামীদের কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উভয় আসামি বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নিকট কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করিয়াছে। ভিকটিমের পরিচয় পাওয়া গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST