মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ প্রতিনিধি. মানিকগঞ্জের ধলেশ্বরী নদীতে সাঁতার শিখতে গিয়ে নিখোঁজ হয়েছে রাফসা নামের এক কন্যা শিশু। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হন তার বাবা মহিদুর রহমানও। বুধবার (২৫শে সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বারাহিরচর গ্রামে এই ঘটনা ঘটে। নিখোঁজ বাবা ও মেয়েকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বিজ্ঞাপন এ বিষয়ে আরিচা স্থল কাম নদী ফায়ার স্টেশনের ডুবুরি দলের লিডার দেওয়ান জাহিদুর রহমান জানান,নিখোঁজ মহিদুর রহমান তার ৯ বছরের শিশু কন্যাকে সাতার শেখাতে বাড়ির পাশের নদীতে যান। পেটে দুটি বোতল বেধে মেয়েকে তিনি নদীতে ছেড়ে দেন। কিছুসময় পর মুখ খুলে...
মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ প্রতিনিধি.
মানিকগঞ্জের ধলেশ্বরী নদীতে সাঁতার শিখতে গিয়ে নিখোঁজ হয়েছে রাফসা নামের এক কন্যা শিশু। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হন তার বাবা মহিদুর রহমানও।
বুধবার (২৫শে সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বারাহিরচর গ্রামে এই ঘটনা ঘটে। নিখোঁজ বাবা ও মেয়েকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বিজ্ঞাপন
এ বিষয়ে আরিচা স্থল কাম নদী ফায়ার স্টেশনের ডুবুরি দলের লিডার দেওয়ান জাহিদুর রহমান জানান,নিখোঁজ মহিদুর রহমান তার ৯ বছরের শিশু কন্যাকে সাতার শেখাতে বাড়ির পাশের নদীতে যান। পেটে দুটি বোতল বেধে মেয়েকে তিনি নদীতে ছেড়ে দেন। কিছুসময় পর মুখ খুলে বোতলে পানি ঢুকলে রাফসা তলিয়ে যায়। পরে মেয়েকে উদ্ধার করতে গিয়ে মহিদুর নিজেও নিখোঁজ হন।
তিনি আরো জানান, খবর পেয়ে সকাল ১০ টা থেকে সিংগাইর ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ১০ জন এবং ডুবুরি দলের ৫ সদস্য তাদের উদ্ধারে কাজ করছে। এখন পর্যন্ত তাদের কোন সন্ধান পাওয়া যায়নি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।