ঢাকাFriday , 14 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে ঈদ উপহার বিতরন করলেন চিত্রনায়ক ওমর সানি।

দেশ চ্যানেল
June 14, 2024 9:23 am
Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ

আসন্ন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে চিত্র নায়িকা মৌসুমীর ভক্ত পুটাইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: লুৎফর রহমানের আয়োজনে পুটাইল ইউনিয়নের গরীব-দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করেছেন চিত্রনায়ক ওমর সানি।

বৃহস্পতিবার (১৩ই জুন) বিকেলে সদর উপজেলাধীন পুটাইল ইউনিয়নের লেমুবাড়ী বিনোদা সুন্দুরী উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয় ।

উক্ত অনুষ্ঠানে পুটাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এনামুল হক এর সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন

চিত্রনায়ক ওমর সানি ও বাংলাদেশ সাংবাদিক সমিতির সহ-সভাপতি মো; আবুল বাসার আব্বাসী। বক্তব্য শেষে প্রধান অতিথি ৬ শ’ত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী স্বরুপ চাল,সেমাই ও চিনি বিতরন করেন।

এসময় আরোও উপস্থিত ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্পী ও বাংলা একাডেমীর ফেলো মো: সাইদুর রহমান বয়াতী, পুটাইল ইউনিয়ন আওয়ামীলীগের ৬নং ওয়ার্ড সভাপতি মো: নাসির উদ্দীন, পুটাইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের ডাক্তার মো: রফিকুল ইসলাম প্রমুখ।

চিত্র নায়ক ওমর সানির আগমনের কথা শুনে শত শত নারী- পুরুষ সমবেত হতে থাকে চিত্র তারকাকে একনজর দেখার জন্য। নায়ক ওমন সানির আগমনকে কেন্দ্র করে ঈদ উপহার সামগ্রী বিতরনী অনুষ্ঠানটি এক উৎসব মুখোর পরিবেশে পরিনত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST