ঢাকাMonday , 17 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে কারাগারের হিসাবরক্ষকের মরদেহ উদ্ধার!

দেশ চ্যানেল
June 17, 2024 5:58 am
Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ

মানিকগঞ্জের সদর উপজেলাধীন জাগীর এলাকায় ধলেশ্বরী সেতুর নিজ থেকে মো: শহিদুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ই জুন) সকাল ৮ টার দিকে জরুরী সহায়তা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে ধলেশ্বরী সেতুর নিচে পশ্চিম পাশের ৪ নম্বর পিলারের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শহিদুল ইসলাম সিরাজগঞ্জ জেলার বাজন দারগাতী এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। তিনি গাজিপুর কেন্দ্রীয় কারাগারে হিসাব রক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী ও ২ কন্যা সন্তান রয়েছে,যারা মানিকগঞ্জ পৌর শহরের গঙ্গাধরপট্টি এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম গত রাতে তার কর্মস্থল থেকে মানিকগঞ্জের বাসার উদ্দেশ্যে রউনা হন। রাত ১১ টার দিকে পরিবারের সাথে শেষ কথা হয়। এরপর থেকে তিনি নিখোজঁ ছিলেন।

পুলিশ জানায়, স্থানীয় একজন কৃষক সকাল ৮টার দিকে ধলেশ্বরী সেতুর পশ্চিম পাশের ৪ নং পিলারের কাছে একটি অজ্ঞাত লাশ দেখতে পেয়ে ইউনিয়ন পরিষদের একজন গ্রাম পুলিশকে জানালে ওই গ্রাম পুলিশ জরুরী সহায়তা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর মরদেহটি উদ্ধার করে পুলিশ।

এরআগে, সোমবার সকালে নিহতের স্ত্রী শামসুন্নাহার রুমি সকাল সোয়া সাতটার দিকে থানায় গিয়ে মৌখিক অভিযোগ জানান যে, তার স্বামী গতরাত থেকে নিখোঁজ। পরে পুলিশ নিহতের স্ত্রীকে প্রাপ্ত মরদেহটি তার স্বামীর কি’না যাচাই করার জন্য ঘটনাস্থলে নিয়ে আসলে তিনি মরদেহটির পরিচয় শনাক্ত করেন।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হাবিল হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST