ঢাকাMonday , 1 July 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি।

Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ:

মাননীয় প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ বিভাগের নির্দেশণা অমান্য করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতিসমূহে শোষণ, নির্যাতন, নিপীড়ন অব্যাহত রাখা, গুনগতমানহীন মালামাল ক্রয় করে গ্রাহক ভোগান্তি বৃদ্ধি করার প্রতিবাদে এবং স্মার্ট ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন ও সকল চুক্তিভিত্তিক/অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিত করণসহ ১২ দফা দাবি আদায়ে কর্মবিরতি করছে পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা-কর্মচারী।

আজ সোমবার (১লা জুলাই) সকালে মুলজান পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে বিদ্যুৎ ব্যবস্থা ও জরুরী গ্রাহক সেবা সচল রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মবিরতি পালন করেন তার; যা চলে বিকাল ৫ টা পর্যন্ত।

এসময় বক্তব্য রাখেন মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (অর্থ) ও আন্দোলনের মুখপাত্র গিয়াসউদ্দিন শাকিল, এজিএম (প্রশাসন) মোঃ রাজিবুল হাসান, ডিজিএম মোঃ সামিউল কবির, এজিএম (ই এন্ড সি) মোঃ হাসিবুল ইসলাম, জুনিয়র ইঞ্জিনিয়ার মোঃ মাসুদুর রহমান, এলটি আব্দুল মান্নান প্রমুখ ।

এসময় বক্তারা পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দূরীকরণ, অভিন্ন সার্ভিস কোড, শুক্র-শনিবার ছুটি, শান্তি বিনোদনসহ অন্যান্য ছুটি, যাতায়াত, ওভার টাইম, টিফিন ভাতা, টিএ/ডিএ সুবিধা, বেতন স্কেল বৃদ্ধি, পদোন্নতি, শিফটিং ডিউটি বাস্তবায়নের মাধ্যমে ন্যায় সংগত কর্মপরিবেশ তৈরির দাবি জানান।

তারা আরো বলেন, দাবী আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে ।

দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে একযোগে এই কর্মবিরতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST