মানিকগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
মো:আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ. মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এরশাদ বিশ্বাস (৩৮) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০/১২ জন। বৃহস্পতিবার (১৪ই সেপ্টেম্বর) সন্ধ্যায় দৌলতপুর উপজেলার চরকাটারি ইউনিয়নের লালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এরশাদ বিশ্বাস লালপুর গ্রামের ফুল চান বিশ্বাসের ছেলে। তিনি চার সন্তানের জনক। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে লালপুর ও টাঙ্গাইলের সীমান্তবর্তী সলিমাবাদ ইউনিয়নের বাকশা বাঁধাইল গ্রামের কিশোররা যমুনার চরে ফুটবল খেলছিলেন। খেলায় ফাউল ধরাকে কেন্দ্র করে হঠাৎ দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরশাদ বিশ্বাস দুইপক্ষের মধ্যে সমঝোতা করতে এগিয়ে গেলে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করা...
মো:আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ.
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এরশাদ বিশ্বাস (৩৮) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০/১২ জন।
বৃহস্পতিবার (১৪ই সেপ্টেম্বর) সন্ধ্যায় দৌলতপুর উপজেলার চরকাটারি ইউনিয়নের লালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত এরশাদ বিশ্বাস লালপুর গ্রামের ফুল চান বিশ্বাসের ছেলে। তিনি চার সন্তানের জনক।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে লালপুর ও টাঙ্গাইলের সীমান্তবর্তী সলিমাবাদ ইউনিয়নের বাকশা বাঁধাইল গ্রামের কিশোররা যমুনার চরে ফুটবল খেলছিলেন। খেলায় ফাউল ধরাকে কেন্দ্র করে হঠাৎ দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরশাদ বিশ্বাস দুইপক্ষের মধ্যে সমঝোতা করতে এগিয়ে গেলে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। আহতদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্লা জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ বর্তমানে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।তবে সংঘর্ষের ঘটনাটি মানিকগঞ্জে নয় টাঙ্গাইলের সীমানায় হয়েছে বলে জানান তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।