ঢাকাSaturday , 6 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে বারুনী গঙ্গাস্নান অনুষ্ঠিত

দেশ চ্যানেল
April 6, 2024 12:14 pm
Link Copied!

মানিকগঞ্জ প্রতিনিধি.

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচায় যমুনা নদীর তীরে প্রায় দু’শত বছরের ঐতিহ্যেবাহী বারুনী গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত আরিচার যমুনা নদীতে যথারীতি ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হাজার হাজার পূণ্যার্থী নারী-পুরুষ এ স্নানোৎসবে অংশগ্রহণ করেন।

এ গঙ্গাস্নানকে ঘিরে ৩ দিনব্যাপী মেলা শুরু হয়েছে। চিত্ত বিনোদনের জন্য পুতুল নাচ, নাগরদোলা, বাইস্কোপসহ নানা আয়োজন রয়েছে এ মেলায়।

এছাড়া হ্যান্ডিক্রাফট, খেলনা, প্রসাধনী, সাজসজ্জার নানা দোকান, কাঠ, বেত, মাটি, লোহার তৈরি আসবাবপত্রসহ গৃহকাজে ব্যবহারযোগ্য সামগ্রীর দোকান, মিষ্টি, বিন্নি, খৈই,বাতাসাসহ নানা ধরনের খাদ্য সামগ্রীর দোকানও বসেছে এ মেলায়।

আয়োজক সূত্রে জানা যায়, প্রায় দু’শত বছর ধরে এ বারুনী স্নান ও মেলা আরিচার যমুনা তীরে অনুষ্ঠিত হয়ে আসছে। এ উৎসব হিন্দু ধর্মালম্বীদের হলেও মেলাকে ঘিরে হিন্দু মুসলমানদের সৌহার্দ্যপূর্ণ মিলন মেলায় পরিণত হয়।সকাল থেকে শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত গঙ্গা স্নান চলে। স্নান করতে আসা প্রত্যেক পূণ্যার্থীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া দূরদূরান্ত থেকে আসা পূণ্যার্থীদের জন্য সব ধরনের সুব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST