ঢাকাSunday , 26 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মানিকছড়িতে ডিসি পার্কের এডভেঞ্চার ও ইকো-ট্যুরিজম পার্ক এক্টিভিটির শুভ উদ্বোধন।

দেশ চ্যানেল
November 26, 2023 3:24 am
Link Copied!

মোঃ মাসুম উদ্দিন খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

খাগড়াছড়ির মানিকছড়ি ডিসি পার্কের নাম পরিবর্তন করে “ডিসি এডভেঞ্চার ও ইকো-ট্যুরিজম পার্ক” নামকরণ করা হয়েছে।

মানিকছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান আনুষ্ঠানিকভাবে প্রকৃতিবান্ধব এডভেঞ্চার ও ইকো-ট্যুরিজম পার্কটিতে জিপলাইন ও ক্লাইম্বিং ওয়াল উদ্বোধন শেষে অভয়ারণ্যে একরি স্লো লরিস (লজ্জাবতী বানর) অবমুক্ত এবং বৃক্ষ রোপন কর্মসূচীর সমাপ্তি করেন।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ মো. আবদুল্লাহ আল মামুন, পলাশপুর জোনের অধিনায়ক লে. কর্ণেল ফারহা মোহাম্মদ ইমতিয়াজ, পুলিশ সুপার মুক্তা ধর, ডিডি এলজি নাজমুন আরা সুলতানা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবির সোহাগ, অতিরিক্ত পুলিশ সুপার ও সার্কেল মো. কামরুজ্জামান , উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরী,উপজেলা নির্বাচন অফিসার মোঃ শওকত আলী চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম,স্থানীয় নেতৃবৃন্দসহ প্রমূখ।

এ সময় জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুদের কাছে আকর্ষণীয় করতে ১৬০ একর জায়গায় ছোট,বড় ২২টি টিলায় আম-জাম-লিচু, কামরাঙা, জলপাইসহ ফলদ ও বনজ বাগান আর নীল জলাশয়ে ঘেরা ৩টি লেকসহ ইকো-ট্যুরিজম ও এডভেঞ্চার এক্টিভিটি নিয়ে জিপলাইন, ট্রি টপ এক্টিভিটি কায়াকিং বোট, ওয়াটার জিপ লাইন ও ক্লাইম্বিং ওয়াল এডভেঞ্চার এক্টিভিটি’ পরিপূর্ণ একটি পর্যটন হিসাবে গড়ে উঠেছে।

এতে করে দেশের পর্যটন শিল্পে নজির সৃষ্টি করল ‘ডিসি এডভেঞ্চার ও ইকো-ট্যুরিজম পার্কটি’। শুধু তাই নয়,এই সবুজ অরণ্য পাখপাখালির অভয়ারণ্য গড়তে লাগানো হচ্ছে ১০০ বিলুপ্তপ্রায় উদ্ভিদ প্রজাতির ফলদ, বনজ, শোভাবর্ধক ও ওষুধীর ৩০ হাজার বৃক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST