ঢাকাWednesday , 6 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মানিকছড়ি ইসলামী আদর্শ কিন্ডারগার্টেনে অনুষ্ঠিত হয়েছে সবক প্রদান ও অভিভাবক সমাবেশ

দেশ চ্যানেল
December 6, 2023 3:57 pm
Link Copied!

মোঃ মাসুম উদ্দিন খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

খাগড়াছড়ির মানিকছড়িতে ইসলামি আদর্শ কিন্ডারগার্টেনে ব্যপক ভাবে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ ও সবক প্রদান অনুষ্ঠান।

৩০ নভেম্বর(বৃহস্পতিবার) সকাল ১০ঘটিকার সময় মাদ্রাসার মাঠে শিক্ষার মান উন্নয়নের লক্ষে,কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার পরিচালক হাফেজ ক্বারি মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায়,মাও মোঃ নুর মোহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকছড়ি থানার ওসি মোঃ আনচারুল করিম বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানিকছড়ি উপজেলা যুবলীগের সভাপতি জনাব মোঃ সামায়ন ফরাজি (সামু) মানিকছড়ি আলোকিত সংস্থার চেয়ারম্যান মাও মোঃ নাছির উদ্দীন,মানিকছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ নুরুল কবির,মাওলানা আমিনুল ইসলাম।

এসময় ডাঃ মোঃ রমজান আলী, হাফেজ মোঃ শরিফুল ইসলাম ,অত্র মাদ্রাসার শিক্ষক,অভিভাবক বৃন্দ, মাদ্রাসার ছাত্র ছাত্রীসহ স্হানীয় নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ শিশুদের সু-শিক্ষিত ও সু নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সকল পিতা মাতাকে ত্যাগ স্বীকার করার পাশা পাশি দায়িত্বশীল হতে হবে।

তিনি আরও বলেন কুরআন হচ্ছে মানুষের পূর্নাঙ্গ জীবন ব্যবস্থা মুসলিম জাতি হিসেবে প্রত্যেকের সন্তানকে ইসলামিক আদর্শে গড়ে তোলার লক্ষ্যে মাদ্রাসার প্রতি আন্তরিক হওয়ার আহবান জানান।

তাছাড়া সন্তানকে সু শিক্ষায় অর্জনের লক্ষ্যে মাদক নেশা থেকে দুরে রাখাতে প্রত্যেক পিতা মাতাকে সচেতন হওয়ার আহবান জানিয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা রাখেন।

মাদ্রাসার পরিচালক মোঃ আমিনুল ইসলাম তিনি তার বক্তব্য বলেন ইসলামি আদর্শ কিন্ডারগার্টেন একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আরবি শিক্ষার পাশা পাশি বাংলা ইংরেজি গনিত সহ নূরানী পদ্ধতিতে সুন্দর মনোরম পরিবেশে মান সম্মত শিক্ষা দেওয়া হয়, ভালো ফলাফল ও সঠিক জ্ঞানের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে অত্র প্রতিষ্ঠান, সকলের সহযোগিতা পেলে লেখা পড়ার মান আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা রাখেন।

তিনি আরও বলেন আজ আমরা দ্বিতীয় শ্রেণির ৩০জন শিক্ষার্থীকে পবিত্র কুরআন শরীফ সবক দিতে স্বক্ষম হয়েছি এই কুরআন শিক্ষা আলোকে ছাত্র ছাত্রীর জীবন উজ্জ্বল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করন।

পরিশেষে উক্ত সভার সভাপতি মাওলানা নুর মোহাম্মদ সকলের সু-স্বাস্থ কামনা করে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে উক্ত আলোচনা সভা সমাপ্তি করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST