ঢাকাThursday , 22 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মায়ের পরিক্ষা দিতে এসে ধরা সপ্তম শ্রেণীর ছাত্রী।

দেশ চ্যানেল
February 22, 2024 5:16 pm
Link Copied!

মোঃ মশিউর রহমান সুমন।

গোপালগঞ্জ সদরে মায়ের পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েছে সুমাইয়া নামের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী। এ ঘটনায় ১৩ বছর বয়সের ওই শিক্ষার্থীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) আরবি ২য় পত্র পরীক্ষা চলাকালে হরিদাসপুর রয়েল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ মহিলা আলিয়া মাদ্রাসার এসএসসি পরীক্ষার্থী খাদিজা নিজে পরীক্ষা না দিয়ে তার মেয়ে গোপালগঞ্জ শেখ হাসিনা স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী সুমাইয়াকে দিয়ে নিজের এসএসসি পরীক্ষা দিতে পাঠায় কেন্দ্রে।

কেন্দ্রের ট্যাগ অফিসার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান জানান, পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা পরে হরিদাসপুর রয়েল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের একটি কক্ষে এক পরীক্ষার্থীর গতিবিধি সন্দেহজনক মনে হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে আসল রহস্য। দেখা যায়, গোপালগঞ্জ শহরের মহিলা আলিয়া মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী খাদিজা খানমের স্থলে তার মেয়ে সুমাইয়া খানম পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পরে মায়ের পরীক্ষায় মেয়ে অংশগ্রহণ করার অপরাধে ১ লাখ টাকা জরিমানা করে মেয়েকে ছেড়ে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST