ঢাকাSunday , 1 September 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মুছাপুর স্লুইসগেট পুননির্মাণ এবং দুর্নীতিবাজদের বিচারের দাবীতে মানববন্ধন।

দেশ চ্যানেল
September 1, 2024 12:42 pm
Link Copied!

আবদুর রহিম – কোম্পানীগঞ্জ প্রতিনিধি :

মুছাপুর রেগুলেটর পুনঃ নির্মাণ ও ছোটধলি ব্রীজের রাস্তার সংযোগ স্থায়ীভাবে মেরামতের দাবিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মানববন্ধন করেছে সর্বস্তরের জনগণ ।

 

রবিবার সকালে উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকার ধনিয়া বিশ্ববিদ্যালয়ের অন্নতম সদস্য ছাত্রনেতা ইউসুফ পিয়াস,মুছাপুর মার্কাযুন নূর মাদ্রাসার পরিচালক মুফতি রবিউল ইসলাম,বেগমগঞ্জ জালাল উদ্দীন ডিগ্রী কলেজের প্রভাষক মোফাজ্জল হোসেন সোহাগ,ব্যবসায়ী আকবর হোসেন আশেক,ব্যবসায়ী দেলোয়ার হোসেন মুন্না,সামাজিক সংগঠন পূর্বাশার আলো’র প্রতিনিধি খালেদ সাইফুল্যাহ আদনান,সচেতন নাগরিক ফোরামের প্রতিনিধি রাকিব নূর, জীবন আলো প্রতিনিধি আশ্রাফুল ইসলাম রাফি,উই ফর ইউ প্রতিনিধি তানভীর আহমেদ,আব্দুর রহমান প্রমূখ।

 

মানববন্ধনে বক্তারা কোম্পানীগঞ্জের বিভিন্ন ইউনিয়নসহ ফেনীর সোনাগাজীকে বাঁচাতে দ্রুত মুছাপুর রেগুলেটর পুনঃ নির্মাণ ও ফেনী ছোট নদীর “ছোটধলি ব্রীজের রাস্তার সংযোগের ভেঙেপড়া অংশের স্থায়ী সমাধানের দাবি জানান। এছাড়াও রেগুলেটরের পাশ থেকে যারা বালু উত্তোলন করে রেগুলেটরকে ধ্বংষ করেছে এবং প্রশাসনের দায়ীত্বে থাকা উইএনও,ডিসিসহ যারা তাদেরকে সহযোগিতা করেছে তাদের সকলের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান তারা।

 

প্রসঙ্গত; সোমবার (২৬ আগস্ট) উজানের পানির তোড়ে মুছাপুর রেগুলেটর বিলীন হয়ে যায়। যার প্রভাবে কোম্পানীগঞ্জ- সোনাগাজী ব্রিজের সড়ক ধ্বসে পড়ে দু’উপজেলার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পথে , নদীগর্ভে বিলীন হয়েছে কয়েকটি বাড়ীঘর ,ক্ষতি হয়েছে শতশত হেক্টর চাষাবাদকৃত জমির।স্থানীয়রা রেগুলেটরের এ অবস্থার জন্য অবৈধ ভাবে বালু উত্তোলনকে দায়ী করে এর সাথে সম্পৃক্ত সকলকে গ্রেফতারের জোর দাবী জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST