ঢাকাWednesday , 6 December 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মেহেন্দিগঞ্জে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
December 6, 2023 5:17 am
Link Copied!

মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধিঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ সকল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হকের নেতৃত্বে মেহেন্দিগঞ্জ উপজেলার ১০ নং আলিমাবাদ ইউনিয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ১০ নং আলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইমরান হোসেন বাপ্পি। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনসচেতনতা সৃষ্টি ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

উক্ত সভায় বীর মুক্তিযোদ্ধা, জেলা পরিষদের সাবেক সদস্য, স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক গন, ইউনিয়ন পরিষদের সকল সদস্যগন, বনিক সমিতির ব্যবসায়ীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

এদিকে উক্ত আইন শৃঙ্খলা সভায় অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক স্থানীয় জনগনের সাথে মতবিনিময়কালে আইন শৃঙ্খলা নিয়ে তাদের পরামর্শ গ্রহন করেন এবং নির্বাচনকালীন সময়ে নির্বাচনী আচরনবিধিসহ সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন।

এসময় অফিসার ইনচার্জ মেহেন্দিগঞ্জ থানায় মাদক, ইভটিজিং, জুয়া, বাল্য বিবাহ ও সন্ত্রাস দমনসহ সকল অপরাধ দমনে জিরো টলারেন্স ব্যক্ত করেন।এছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারগন নিজ নিজ এলাকায় ভোট কেন্দ্রে কোন দুষ্কৃতিকারী যেন ভোটের শান্তিপূর্ন পরিবেশ নষ্ট করতে না পারে সেই বিষয়ে সতর্ক থাকতে আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST