ঢাকাWednesday , 10 January 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মেহেন্দিগঞ্জ স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা।

দেশ চ্যানেল
January 10, 2024 10:12 am
Link Copied!

মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধিঃ

স্বাধীনতা অর্জনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে ফেরার দিনটি নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হচ্ছে বাংলাদেশে।

মুক্তিযুদ্ধে বিজয়ের ২৪ দিন পর পাকিস্তানে বন্দীদশা থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরেছিলেন বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।দিনটি জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

দিবসি উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন উপজেলা আওয়ামিলীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনসহ বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করে। এসময় জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন খাঁন ও উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান রিপন।

এসময় আরো উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আঃ মকিম তালুকদার, ইদ্রিস আলী উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর আব্দুল মোতালেব জাহাঙ্গীরসহ মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST