ঢাকাTuesday , 20 February 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় ফল নিয়ে দন্ধে আহত-৫, আটক-২

দেশ চ্যানেল
February 20, 2024 3:57 pm
Link Copied!

হারুন শেখ রামপাল বাগেরহাট সংবাদদাতা

মোংলায় ফল কেনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়েছে। এর সাথে সড়িত থাকায় দুই আসামীকে আটকও করেছে পুলিশ। মঙ্গলবার (২০ ফেব্রয়ারী) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানা হয়েছে।

পুলিশ জানায়, স্থানীয় বাজারের একটি দোকান থেকে দুই কাটুন আঙ্গুর ফল ক্রয় করে শিপন নামের এক ফল ব্যাবসায়ী। এসময় অন্য ব্যাবসায়ী শাহাবুদ্দিন, শাহাসাপ, শাহা আলী ও বাদশা ওই একই ফল জোর পুর্বক নেয়ার জন্য বাক বিতান্ডায় জড়িয়ে পরে। পরে ব্যাবসায়ী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শিপন, জসিম, মানিক ও বাদশা সহ বেশ কয়েকজন আহত হয়। এর মধ্যে দুইজনকে রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদেরও স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ঘটনায় উভয় গ্রুপেই সোমবার গভীর রাতে মোংলা থানায় পৃথক দুটি মামলা করলে শাহাসাপ ও মানিক নামের দুই আসামীকে আটক করে মোংলা থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ নিয়ে শহরে উত্তেজনা বিরাজ করছে।

মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মুশফিকুর রহমান তুষার বলেন, ফল কেনা একটি তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারী পরে একটি বড় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জসিম, শিপন, বাদশা সহ বেশ কয়েকজন আহত হয়েছে। এঘটনা নিয়ে মামলা হওয়ার সাথে সাথে দুইজনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। আর বাকিদেরও গ্রেফতারে অভিযান চলছে বলেও জানায় পুলিশের এ কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST