ঢাকাMonday , 10 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে” আনারস, চশমা,ও কলস”প্যানেলের বিজয়।

দেশ চ্যানেল
June 10, 2024 3:12 pm
Link Copied!

হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা ।।

বাগেরহাটের মোরেলগঞ্জে ৩য় ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন গতো ২৯ মে হবার কথা থাকলেও ঘূর্ণিঝড় রেমালের কারনে তা পিছিয়ে( ৯ জুন রবিবার) সকাল ৮ ঘটিকায় অনুষ্ঠিত হয়ে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।এতে উপজেলার ১৬ ইউনিয়ন ও পৌরসভা মিলিয়ে ১১১ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।মোরেলগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে ২ লাখ ৫৭ হাজার ৪১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩০ হাজার ৩১২ জন, মহিলা ১ লাখ ২৭ হাজার ৯৬ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ২ জন।ভোট গননা শেষে আস্তে আস্তে সকল কেন্দ্রের প্রাপ্ত ফলাফল ঘোষনা করেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা এতে বেসরকারী ভাবে উপজেলায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও সুন্দরবন সাবসেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী খান (আনারস) প্রাপ্ত ভোট ৩৮,৩, ৯৯, তাহার প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা যুব লীগের আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, বর্তমান ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম (দোয়াত কলম) প্রাপ্ত ভোট ২৬,৭, ২৯।ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হন ছাত্রলীগের সাবেক নেতা মোঃ রাসেল হাওলাদার (চশমা) প্রাপ্ত ভোট ৪৬,০, ৫৫, প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করছেন সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ এনামুল হক রিপন (তালা) প্রাপ্ত ভোট ১৮,২, ৩৭।এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজমীন নাহার (কলস) প্রাপ্ত ভোট ৪১,৮, ৪৫, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনেআরা হাসি (হাঁস) প্রাপ্ত ভোট ১৩,১,৫০।উল্লেখ্য মোরেলগঞ্জের ১১১ টি ভোট কেন্দ্রে দু-একটি বিচ্ছিন্ন অভিযোগ ছাড়া শান্তিপুর্ন পরিবেশে ভোট গ্রহন অনুস্টিত হয়েছে,প্রচন্ড রোদ্রের কারনে ভোটারদের উপস্থিতি একটু কম থাকলেও,দুপুরের পরে এসে ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।জনগন যাকে যোগ্য মনে করেছে তাকেই ভোট দিয়েছে তবে ভোট সুষ্ঠু হয়েছে বলে সাংবাদিকদের কাছে মন্তব্য করেন জেলা প্রশাসক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST