ঢাকাSaturday , 29 June 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পুলিশের হাতে স্বামী আটক।

দেশ চ্যানেল
June 29, 2024 2:26 pm
Link Copied!

হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।

বাগেরহাটের মোরেলগঞ্জে সুমাইয়া খানম (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল ৯টায় দৈবজ্ঞহাটি গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়।সুমাইয়া ওই গ্রামের পলাশ শেখের স্ত্রী।জানা যায়, পলাশ শেখের স্ত্রীর লাশ নিজ ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। বেলা ১টার দিকে থানা পুলিশ সুমাইয়া খানমের লাশ হেফাজতে নেয়। সুমাইয়াকে আত্মহত্যায় বাধ্য করা হয়েছে এমন অভিযোগে তার স্বামী পলাশ শেখকে আটক করেছে পুলিশ।

সুমাইয়ার বাবা বাহদুর খান বলেন, স্বামীর সাথে মনোমালিন্য ও পারিবারিক কলহের কারণে সুমাইয়া আত্মহত্যা করতে বাধ্য হয়ে থাকতে পারে। ৩ বছর পূর্বে বিয়ে হলেও তাদের সংসারে কোনো সন্তান নেই।

এ বিষয়ে মোড়লগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন বলেন, সুমাইয়া খানমের লাশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় তার মা মিনারা বেগম মেয়েকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ তুলেছেন। সে কারণে পলাশ শেখকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST