ঢাকাSaturday , 21 February 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

‎মোল্লাহাটের কৃতি সন্তান, সকলের হ্নদয়ের আস্থা ভাজন মন্ত্রী শেখ রবিউল আলমকে উপজেলা বিএনপির পক্ষ থেকে গণসংবর্ধনা দিয়েছে।

দেশ চ্যানেল
February 21, 2026 2:47 pm
Link Copied!

মাসুদ মীর, বাগেরহাট প্রতিনিধিঃ

‎বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কৃতি সন্তান, সকলের হ্নদয়ের আস্থা ভাজন- সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম-কে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মোল্লাহাট উপজেলা শাখা।

‎শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় নাশুখালী সোশ্যাল ওয়েলফেয়ার মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রী শেখ রবিউল আলম। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, “দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছে। বিএনপি কোনো আঞ্চলিক দল নয়—এই দল সারাদেশের উন্নয়ন ত্বরান্বিত করবে।

‎দক্ষিণাঞ্চলের এই অবহেলিত জনপদের সন্তান হিসেবে আমার পক্ষে যা কিছু করা সম্ভব, তার সবকিছুই করা হবে।”

‎তিনি দল-মত নির্বিশেষে সবাইকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, “যদি কোনো সুনির্দিষ্ট অপরাধী থাকে, রাষ্ট্রের আইন অনুযায়ী তার বিচার হবে। কিন্তু অন্যায়ভাবে কোনো মানুষের ওপর অত্যাচার কিংবা আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নকারী কোনো ঘটনা ঘটলে তা কোনোভাবেই সহ্য করা হবে না।”

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবর রহমান ও এ্যাড: শেখ ওয়াহিদুজ্জামান দিপু। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সাবেক আহ্বায়ক সিকদার জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী এবং সাবেক সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম,উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মুরাদ হোসেন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোল্লা মাসুদ আলম, সদস্য সচিব লায়ন জিয়াউর রহমান শেখ,

‎সাবেক যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম সজল, উপজেলা মহিলা দলের সদস্য সচিব নিলুফা ইয়াসমিন লেলি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্ববায়ক শেখ রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোল্লা জাহিদুল আলম, মৎস্যজীবী দলের সভাপতি মোঃ হুসাইন শিকদার সহ দলীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST